সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু একটি গৃহপালিত পশু৷ এবং তার নানা গুণাবলী সম্পর্কে ছোটবেলায় রচনা লিখেছেন নিশ্চয়ই৷ তখন কী জানতেন? এই গরুই একদিন তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হবে! বিশ্বাস হচ্ছে না৷ আপনার নাই হতে পারে কিন্তু ধর্মগুরু তথা মধ্যপ্রদেশ সরকারের সরকারি আধিকারিক মণ্ডলেশ্বর স্বামী অখিলেশ্বরানন্দ গিরির এটাই বিশ্বাস৷ নিজের এই বিশ্বাসকে সগর্বে গণমাধ্যমে প্রকাশও করে বেড়াচ্ছেন তিনি৷
মধ্যপ্রদেশের গৌ-পালন ও পশুধন সম্বর্ধন বোর্ডের চেয়ারম্যান পদেও আসীন মণ্ডলেশ্বর স্বামী৷ তাঁর মতে, গরু হামেশাই সম্পদের উৎস৷ ইতিহাসেও এর উল্লেখ রয়েছে এবং ১৮৫৭ সালে স্বাধীনতার প্রথম লড়াইয়ের নেপথ্যেও গরুর ভূমিকা রয়েছে৷
২০১০ সালে সন্ন্যাসী হিসেবে দীক্ষা নেন মণ্ডলেশ্বর স্বামী৷ তার আগে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে জড়িত ছিলেন৷ জড়িত ছিলেন রামজন্মভূমি আন্দোলনের সঙ্গেও৷ হালফিলের গো-মাংস বিতর্ক নিয়ে তাঁর অভিমত, গো-হত্যার মতো নৃশংস ঘটনা দেখে গো-রক্ষকদের রাগ হওয়াটা স্বাভাবিক৷ অবশ্য এর জন্য আইনকে হাতে তুলে নেওয়া একদম সমর্থন করেন না তিনি৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে