সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন এরাজ্যে বৃষ্টির আশায় দিন গুনছে মানুষ৷ আর বর্ষা চোখের সামনে এসেও ঠিক ধরা দিচ্ছে না, তখন দেশেরই দুই শহরে বর্ষার তীব্র প্রভাবে জনজীবন ব্যাহত৷ গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির জেরে বেঙ্গালুরু এবং গুরগাঁওয়ে পথেঘাটে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ৷ একটানা বৃষ্টির ফলে বেঙ্গালুরুর রাস্তাগুলি চলে গিয়েছে জলের তলায়৷ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত৷ পাশাপাশি আইটি কোম্পানিগুলিতে কর্মরতরা আটকে পড়েছেন তীব্র বর্ষণের ফলে৷ তাই তাঁদের উদ্ধারের কাজে নৌকো নামানো হয়েছে রাস্তায়৷
অন্যদিকে, গুরগাঁওয়েও বৃষ্টির জেরে একই অবস্থা৷ একটানা বৃষ্টির জেরে এমনই ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে, যে প্রায় ১৭ ঘণ্টা ধরে গাড়ি ট্রাফিকে আটকে রয়েছে৷ পরিবহন ব্যবস্থার এহেন বেহাল দশা সচরাচর সেখানে দেখা না গেলেও কয়েকদিনের বর্ষার জেরে এমন অবস্থা কীভাবে তৈরি হল তা নিয়ে সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস৷ বর্ষার ফলে পরিবহনের এমন বেহাল দশার জন্য তাঁরা বিজেপিকেই দায়ী করেছে৷ শুধু তাই নয়, বর্ষার ফলে জল সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত৷ স্থানীয় স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে৷ পাশাপাশি এই দুর্যোগের সময় দিল্লি থেকে মানুষ যাতে গুরগাঁওয়ে না যান, তাও বলা হয়েছে সরকারের তরফে৷
জানা গিয়েছে, বাদশাপুর খালে জল বেড়ে যাওয়ায় দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ে জলে ডুবে গিয়েছে৷
সর্বশেষ খবর
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত