সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে গোমাংস রাখার সন্দেহে উত্তেজিত জনতার বেধড়ক মারে মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের মহম্মদ একলাখের৷ এবার ঠিক একই রকম ঘটনা ঘটল মধ্যপ্রদেশেও৷ গোমাংস বহনকারী সন্দেহে দুই মহিলাকে বেধড়ক মারধর করল জনতা৷
ঘটনা মধ্যপ্রদেশের মন্দাসুর রেলওয়ে স্টেশনের৷ উত্তেজিত জনতা দুই মহিলাকে মারধর করছে এমনটাই নজরে আসে পুলিশের৷ তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়৷ ছত্রভঙ্গ করা হয় জনতাকে৷ পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলা গোমাংস বহন করছিলেন বলেই সন্দেহ করেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা৷ ২ মহিলার থেকে প্রায় ৩০ কেজি মাংস উদ্ধার করে পুলিশ৷ কীসের মাংস তা পরীক্ষা করার জন্য স্থানীয় এক চিকিৎসককে খবর দেওয়া৷ প্রাথমিক পরীক্ষার পর তিনি জানান, গোমংস নয়, মহিষের মাংস নিয়ে যাচ্ছিলেন দুই মহিলা৷
কিছুদিন আগেই মৃত গরুর চামড়া ছাড়ানোর জন্য গুজরাটের উনায় পাশবিক অত্যাচারের শিকার হয়েছিলেন চার দলিত যুবক৷ যদিও এটাই ছিল ওই সম্প্রদায়ের পেশা৷ সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার গোমাংসকে কেন্দ্র করে হেনস্তার ঘটনা ঘটল৷ উনার ঘটনা ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলেছে৷ খোদ প্রধানমন্ত্রী ঘটনার নিন্দা করেছেন৷ সংসদের বাদল অধিবেধশন বারবার মুলতুবি হয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে৷ ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে৷ কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের হাতে বারবার একই ধরনের ঘটনা ঘটায় উগ্বিগ্ন প্রশাসনও৷ মধ্যপ্রদেশের ঘটনায় হেনস্তাকারীদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই