সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুটির বয়স মাত্র তিন মাস৷ তার যে বোধ নেই তা বোধহয় বুঝল না মা৷ আর তাই শিশুটির একটানা ঘ্যানঘ্যান করার শাস্তি দিল৷ যেমন তেমন শাস্তি নয়৷ একেবারে প্রাণে মেরে ফেলল নিজের সন্তানকে৷ ইউনাইটেড স্টেটসের উইসকনসিনে ঘটল এই মর্মান্তিক ঘটনা৷ ৩১ বছর বয়সের রিনায়ে বেল্লিস তার তিন মাসের শিশুটিকে কান্নাকাটি করার অপরাধে খুন করল৷ জানা গিয়েছে, ওই মহিলা সন্তানকে ক্রমাগত কাঁদতে থাকার অপরাধে পেটাতে শুরু করে৷ বেদম প্রহারে শিশুটির মৃত্যু হয়৷
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পরদিন ভোরবেলা তারা বেল্লিসের বাড়ি থেকে মৃত শিশুর দেহটি উদ্ধার করে৷ বেল্লিসকেও গ্রেফতার করা হয়৷ জেরায় বেল্লিস জানিয়েছে, “দুধ খাওয়ানোর সময় শিশুটি ক্রমাগত কেঁদে চলেছিল৷ বিরক্ত হয়েই সে তাই শিশুটিকে আঘাত করে৷”
ময়নাতদন্তে শিশুটির মাথা, গলা, নিতম্বে এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে৷
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা