সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ নং টেস্ট সেঞ্চুরিটা হাঁকিয়েই ফেললেন বিরাট কোহলি৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনে মূলত তাঁর ও রাহানের ব্যাটে ভর করেই চালকের আসনে ভারত৷ প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৬৭৷
এই নিয়ে পরপর সাতবার টসে জিতলেন অধিনায়ক কোহলি৷ টসভাগ্যের মতো এদিন তাঁর ব্যাটে রানের ভাগ্যও সুপ্রসন্ন৷ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে তিন উইকেট হারাতে হয়েছে ভারতকে৷ তবে শেষমেশ বিরাট ও রাহানের ব্যাট প্রতিরোধের দুর্গ গড়ে তোলে৷ কিউয়ি বোলাররা আর তা ভেদ করতে পারেননি৷
গোড়ার দিকে অবশ্য আশা জোগাচ্ছিলেন গৌতম গাম্ভীর৷ তাঁর কামব্যাকে ক্রীড়াপ্রেমীদের মনে যে প্রত্যাশা জেগেছিল তা পূরণ করেই খেলছিলেন স্বাভাবিক ছন্দে৷ টেস্টের মেজাজের বাইরে বেরিয়ে পরপর দুটো ছয়, আর চারটে চারে সাজানো তাঁর ২৯ রানের ইনিংস৷ কিন্তু এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাঁকে৷ মুরলী বিজয় ও চেতেশ্বর পুজারাও ফিরে যান তাড়াতাড়ি৷ তারপরই খেলার রাশ ধরেন কোহলি ও রাহানে৷ দিনের শেষে ১৯১ বলে ১০৩ রান করে অপরাজিত কোহলি৷ সঙ্গী রাহানের সংগ্রহ ৭৯৷
ইতিমধ্যেই সিরিজে ২-০ তে এগিয়ে বিরাটরা৷ প্রথমদিনে যে মেজাজে দেখা গেল কোহলিদের, তাতে হয়তো সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করার পথেই এগোচ্ছে ভারত৷
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে