সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বাবার মৃত্যুর প্রতিশোধ নেব! তোমরা দেশে-বিদেশে যেখানেই থাকো না কেন, বেছে বেছে তোমাদের হত্যা করব আমরা! আমরা সবাই এক একজন ওসামা৷” ঠিক এই ভাষাতেই মার্কিনীদের হুঁশিয়ারি দিল ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন৷ এক অডিও বার্তায় হুমকিটি পোস্ট করা হয়েছে অনলাইনে৷ মার্কিন গোয়েন্দারা ‘ট্র্যাক’ করে অডিওটি খুঁজে পেয়েছেন৷
হামজা বিন লাদেন ২১ মিনিটের ওই অডিও বার্তায় জানিয়েছে, আমেরিকা ও তার বন্ধু রাষ্ট্রগুলির প্রতি জঙ্গিদের আক্রমণ জারি থাকবে৷ অডিও বার্তাটির শিরোনাম- “আমরা সবাই ওসামা৷” অডিও বার্তায় বলা হয়েছে, “প্যালেস্তাইন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, সোমালিয়া-সহ সব মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে৷” ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পেন্টাগন হামলার মূলচক্রী ওসামা বিন লাদেনকে ২০১১ সালে খতম করে মার্কিন সেনাবাহিনীর বিশেষ দল৷ তার মৃত্যুর পর জঙ্গি সংগঠনগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দিচ্ছে হামজা লাদেন, অনুমান মার্কিন গোয়েন্দাদের৷
সর্বশেষ খবর
-
‘কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন’,পুরুলিয়ায় আমলাদের কড়া বার্তা দিলীপের!
-
ব্রিটিশের গুলির সামনেও অকুতোভয়, মাতঙ্গিনী হাজরার বাড়িকে হেরিটেজ স্বীকৃতির আবেদন
-
শিক্ষামন্ত্রী, রেশনমন্ত্রীরা জেলে! দুর্নীতিগ্রস্থ সিস্টেমকে খোঁচা দিয়ে প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিজার
-
বন্দে মাতরম থেকে শ্যামাপ্রসাদের ট্যাবলো, স্বাধীনতা দিবসে রেড রোডে বেনজির বর্ণাঢ্য অনুষ্ঠান
-
বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ! জেন জি-র পাশে মোদি