সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে ভারত-পাক সীমান্তে বেড়ে চলা সমস্যার মধ্যেও শান্তি এবং সম্প্রীতির বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ শুক্রবার বেঙ্গালুরুতে এক বক্তৃতায় মন্ত্রী জানালেন, পাক নাগরিকদের অপছন্দ করেন না তিনি৷ বরং সেদেশে ক্রমাগত বেড়ে চলা সন্ত্রাসবাদকে ঘৃণার চোখে দেখেন৷
বক্তৃতায় মন্ত্রী বলেন, “প্রতিবেশী দেশ পাকিস্তান ক্রমাগত সন্ত্রাসবাদের আখড়া হয়ে উঠছে৷ এই পরিস্থিতিতে পাক প্রশাসন যদি এই সমস্যার সমাধান খুঁজে বের করতে না পারে, তবে প্রতিবেশী দেশকে সবরকম সাহায্য করতে প্রস্তুত ভারত৷ সেদেশের সন্ত্রাসবাদকে নির্মূল করতে ভারত প্রস্তুত৷ কিন্তু প্রতিবারই ভারতের এই সৌজন্যবোধের অপব্যবহার করে পাকিস্তান৷ বন্ধুত্বের নামে হামলা করে৷”
এতেই থেমে যাননি স্বরাষ্ট্রমন্ত্রী৷ সন্ত্রাস দমন সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছেন, পাকিস্তানের সন্ত্রাসপোষণ তাদের গোটা পৃথিবী থেকে ছিন্ন করে দিচ্ছে এবং এর ফলে রাষ্ট্রের ভাবমূর্তি গভীরভাবে নষ্ট হচ্ছে৷
সর্বশেষ খবর
-
সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক নাড্ডার, সরকারের অবস্থান কী? প্রশ্ন ককরোচ পার্টির
-
এবার সব সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটার! চলতি মাসেই ৪৪ হাজার অফিসে চালু
-
অষ্টম ফেলও ‘উকিল’, কালো কোট পরে বিচার পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়! মাথাভাঙায় আটক প্রৌঢ়
-
প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে না পারলে কী হবে, শিক্ষা দিয়ে গেল নেপালের বিপর্যয়
-
বুকে মেয়ে নিখোঁজের প্ল্যাকার্ড, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় উদ্বিগ্ন বাবা