সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালের মার্চ মাসে ২৩৯ জন যাত্রী এবং ক্রু মেম্বার-সহ গায়েব হয়ে গিয়েছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান MH370৷ এরপর কেটে গিয়েছে দু’বছর৷ কিন্তু পৃথিবীজুড়ে বহু খোঁজ চালানোর পরেও বিমানের সন্ধান পাওয়া যায়নি৷ বিমানের একটি অংশেরও খোঁজ পাওয়া যায়নি শেষ দু’বছরে৷ শুধু তাই নয়, ২৩৯ জন ব্যক্তি কোথায় গেলেন তারও সন্ধান মেলেনি৷ আর তাই সন্ধানকারী দল স্বীকার করে নিলেন যে এতদিন পর্যন্ত ভুল স্থানে বিমানটির খোঁজ করা হচ্ছিল৷
মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে বেজিংগামী এই বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই সন্ধানকারী দল এই হারিয়ে যাওয়া বিমানটির খোঁজ চালাচ্ছে৷ ১ লক্ষ ২০ হাজার বর্গকিলোমিটার জায়গা জুড়ে খোঁজ চালিয়েও বিমানের খোঁজ মেলেনি৷ ভারত মহাসাগর এবং পশ্চিম অস্ট্রেলিয়ার একটি বৃহত্তর অংশে খোঁজ চালিয়েছিল সন্ধানকারী দল৷ কিন্তু এরপরেও সন্ধান মেলেনি বিমানটির৷ ফুগ্র প্রজেক্টের প্রধান পল কেনেডি এদিন স্বীকার করে নেন, এতদিন পর্যন্ত তাঁরা ভুল স্থানে বিমানটির খোঁজ চালিয়েছিলেন৷
গত দু’বছর ধরে গ্রিসের আশেপাশে খোঁজ চালিয়েছিল এই সংস্থা৷ কিন্তু এরপরেও বিমানটির খোঁজ না পাওয়া যাওয়ায় বিষয়টি নিয়ে অন্যভাবে ভাবনাচিন্তা করার পথে হাঁটতে চলেছে এই সংস্থা৷ আগামী শুক্রবার মালয়েশিয়া, চিন এবং অস্ট্রেলিয়ার এই বিমান সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে৷ তিন দেশের আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে হারিয়ে যাওয়া বিমানটির খোঁজ পরবর্তী সময়ে কোথায় করা হবে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার