সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন সকালবেলায় ব্যস্ত রাস্তায় সাইকেল চালালেন ভাইজান৷ মাঝেমধ্যেই তাঁর এমন ইচ্ছে হয়৷ আর সোমবারও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীন ভাবে সাইকেল চালাবার ইচ্ছা হয়েছিল তাঁর৷ বান্দ্রা থেকে ওর্লির রাস্তায় হঠাৎ সাইকেল চালানোর ঘটনায় বেশ বিপাকে পড়লেন আম আদমি৷ কারণ বলিউডের হার্টথ্রব যখন রাস্তায় সাইকেল চালাচ্ছেন তাঁকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না! তাই তাঁর সাইকেলের পাশাপাশি বাইক এবং গাড়ি নিয়ে যাচ্ছিলেন তাঁরই নিরাপত্তারক্ষীরা৷
ভাইজানের কাছে যাতে কোনও সাধারণ মানুষ বা গাড়ি পৌঁছতে না পারে তার জন্য সদা সতর্ক ছিলেন তাঁরা৷ নানা চেষ্টার মাধ্যমে তাঁরা পথ চলতি গাড়িগুলিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন৷
আর ভাইজান যখন রাস্তাজুড়ে সাইকেল চালাচ্ছেন তখন পথ ঘেষে গাড়িগুলি একে একে বেরিয়ে যাচ্ছিল, সহ-পথিক যে সল্লু ভাই তা যেন খেয়ালই করছিলেন না কেউ!
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১