সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “গত ২৫ বছর ধরে বক্তৃতা দিচ্ছি, কিন্তু কোনও বক্তৃতাতেই সন্ত্রাসে উৎসাহ দিইনি৷” শুক্রবার স্কাইপ মারফত এক ভিডিও কনফারেন্সে এমনটাই বক্তব্য জাকির নায়েকের৷
ফ্রান্সের নিসে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, “নিরীহ মানুষকে হত্যা কখনই সমর্থনযোগ্য নয়৷” তাঁর বক্তব্য নানাভাবে বিকৃত করেছে একাংশের সংবাদমাধ্যম, অভিযোগ নায়েকের৷ মিডিয়ার তোলা সমস্ত অভিযোগ খারিজ করে স্বপক্ষে যুক্তি সম্বলিত একটি পেন ড্রাইভও সাংবাদিকদের হাতে তুলে দেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি৷
(ফ্রান্সে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত অন্তত ৮০)
হাফিজের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে জাকির আজ বলেন, “আমি জ্ঞানত কোনও জঙ্গির সঙ্গে মেলামেশা করিনি৷ কিন্তু কেউ যদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমার সঙ্গে ছবি তোলে তাহলে আমার কিছু করার নেই৷” কোনও ভারতীয় গোয়েন্দা সংস্থা বা পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি বলেও আজ জানিয়েছেন নায়েক৷ তবে প্রয়োজনে যে কোনও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিতর্কিত এই ইসলাম প্রচারক৷
(ভারত-বাংলাদেশে বন্ধ পিস টিভির সম্প্রচার!)
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য