Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬

বাসস্ট্যান্ড তৈরি নিয়ে দুই জনপ্রতিনিধির কাজিয়া, প্রকাশ্যে হুমকি কাউন্সিলরের

বর্ধমানের গুসকরা শহরে বাসস্ট্যান্ড তৈরি করা নিয়ে দুই জনপ্রতিনিধির কাজিয়া৷ ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের অভিযোগ, সোমবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে হুমকি দিয়েছেন মল্লিকা চোঙদার৷ ঘটনার সময়ে তিনি মদ্যপ ছিলেন৷ গুসকরা শহরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মল্লিকাদেবী৷ তাঁর বিরুদ্ধে ভিডিও ফুটেজ-সহ থানায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়৷ এদিকে অভিযুক্ত কাউন্সিলরের দাবি, টেন্ডার ছাড়া বাসস্ট্যান্ড তৈরির বরাত দেওয়ার প্রতিবাদ করতে নিত্যানন্দবাবুর বাড়ির সামনে গিয়েছিলেন তিনি৷ হুমকি দেননি৷

Advertisement
সংবাদ প্রতিদিন
সংবাদ প্রতিদিন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৫:১৭

copy link
সংবাদ প্রতিদিন
সংবাদ প্রতিদিন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৫:১৭

options
copy link
Advertisement

Share this article on

The article link is copied.