Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬

মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশের জালে কুখ্যাত জমি মাফিয়া, থানায় তাণ্ডব অনুগামীদের

জমি মাফিয়ার গ্রেপ্তারিকে কেন্দ্র করে ধুন্ধুমার শিলিগুড়ি। চললও গুলিও। তবে পুলিশি তৎপরতায় গ্রেপ্তার হয়েছে শিলিগুড়ির কুখ্যাত জমি মাফিয়া জয়প্রকাশ ওরফে হিম্মত চৌহান। অভিযোগ, শনিবার হিম্মতকে গ্রেপ্তার করতে গিয়ে তার সাঙ্গপাঙ্গদের বাধার মুখে পড়ে প্রধাননগর থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তৎপর হয়েছে পুলিশ, এমনটাই খবর। এদিকে হিম্মতের গ্রেপ্তারিতে পুলিশকে বাধা দেয় এলাকার তৃণমূলের কর্মীরাও। ঘটনাস্থলে কয়েক রাউন্ড গুলিও চলে। এদিকে দলীয় নেতার গ্রেপ্তারির ঘটনায় প্রায় শতাধিক তৃণমূল কর্মী প্রধাননগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর করতে গিয়ে বিক্ষুব্ধ তৃণমূলকর্মীদের হাতে আক্রান্ত হন সাংবাদিকরাও। সংবাদমাধ্যমের কর্মীদের মোবাইল কেড়ে নেওয়ার পাশাপাশি ছবি তুলতে গেলে ধাক্কাও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন
সংবাদ প্রতিদিন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৪:৪৭

copy link
সংবাদ প্রতিদিন
সংবাদ প্রতিদিন

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৪:৪৭

options
copy link
Advertisement

Share this article on

The article link is copied.