এবারের ভোটে (West Bengal Elections 2026) বারাসতে কার পাল্লা ভারী? চিরঞ্জিতের বদলে এবারে শাসক দল প্রার্থী করেছে সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) , প্রতিপক্ষে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়। অন্যদিকে আর এক প্রতিপক্ষ বামফ্রন্ট প্রার্থী ফরওর্য়াড ব্লকের হেমন্ত দাস ৷
বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। ২০১১ থেকে টানা ১০ বছর ছিলেন রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল বিধায়ক। কিন্তু দল বদলে ২০২১ সালে বিজেপির টিকিটে লড়তে নেমে ‘ভাগ্য বিপর্যয়’। বিধাননগরে তৃণমূল প্রতিদ্বন্দ্বী সুজিত বসুর কাছে পরাস্ত হওয়ার কিছুদিনের মধ্যেই আবার তৃণমূলের ফিরে গিয়েছিলেন । ২০২২-এ পুরভোটে জিতে বিধাননগরের চেয়ারম্যানও হয়েছেন। এ বার তাঁর লড়াই বিধানসভায় ।
আরও ভিডিও
চিরঞ্জিতের কাজে সন্তুষ্ট হয়ে কি সব্যসাচীকেই বেছে নেবেন বারাসতের মানুষ না কি অসন্তোষের প্রভাব পড়বে ভোটবাক্সে!
সর্বশেষ খবর
-
চিনের পর পাততাড়ি গোটাচ্ছে আমেরিকাও! বালোচিস্তানে কোন খেলা ভারতে? মাথা খুঁড়ছে পাকিস্তান
-
শামি-মুকেশের আগুনে বোলিং, ১৪ বছর পর পূর্বাঞ্চলের দলীপ জয়ের পথে বাধা একমাত্র তিলক
-
ঘাম ঝরিয়ে ক্র্যাম্প? শরীরের ইলেকট্রোলাইট ফেরাবে এই ৩ পানীয়
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার গুজরাটে যেতেই বিতর্ক! এবার অনুষ্ঠান নিয়ে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের
-
‘ছাড়া পেলে ওর সুগার ড্যাডিকেও খুন করব’, হুঁশিয়ারি স্ত্রীর মাথা কেটে ফ্রিজে রাখা যুবকের