Advertisement
Advertisement
Narendra Modi

জাতীয়তার মিশেলে ব্রিগেডে মোদির মুখে বালাকোট, অনুপ্রবেশ নিয়ে তোপ তৃণমূলকে

Advertisement
এক নজরে
১৬:১৬ সর্বশেষ
রবি-বচন মোদির মুখে
১৬:১৪
মোদির মুখে বালাকোট, তোপ তৃণমূলকে
১৬:১২
মুর্মুর 'অপমানে' সরব মোদি
১৬:০৩
'বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করার চেষ্টা হচ্ছে'
১৫:৫২
আর জি কর, সন্দেশখালি প্রসঙ্গ মোদির মুখে
১৫:৪৯
'কেন্দ্রীয় প্রকল্প আটকে দেয় মমতা সরকার'
১৫:৪৪
দুর্নীতি, কাটমানি নিয়ে তৃণমূলকে বিঁধলেন মোদি
১৫:৩০
বাংলায় ভাষণ শুরু মোদির
১৫:০৬
শুরু দলীয় কর্মসূচি
১৪:৫৪
সভায় বলছেন মোদি
১৪:৫৩
প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৪:৪০
মঞ্চে বলছেন 'জাত গোখরো' মিঠুন
১৪:২০
ব্রিগেড মঞ্চে ভাষণ দিলীপের
০২:০১
ব্রিগেডে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
১৩:৪৫
মোদির সভার আগেই রণক্ষেত্র গিরিশ পার্ক, শশী পাঁজার বাড়িতে হামলা
১৩:৪০
সভায় বক্তব্য রাখছেন সুকান্ত ভট্টাচার্য
১৩:৩০
ব্রিগেডে হাজির 'মহাগুরু' মিঠুন
১৩:১৪
ব্রিগেড সভায় এসআইআর নিয়ে বক্তব্য অগ্নিমিত্রার
১৩:০৬
ব্রিগেডে সভা শুরু, এলেন শুভেন্দু, সুকান্ত
০১:০৫
শশী পাঁজার বাড়ির সামনে তৃণমূলের পোস্টার ছিড়ল বিজেপি!
১২:৫০
সভামঞ্চে ভাষণ নিশীথ প্রামাণিকের
১২:৪৫
কোন কোন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী--
১২:৩০
ময়নায় ধরা পড়ল ব্যতিক্রমি ছবি
১১:৪৫
'সেদিন ব্রিগেড ভরেনি, আজ ভরবে'
১১:৩০
মোদির সভার আগে তৃণমূলের 'পঞ্চবাণ'
১১:২০
গ্যাসের হাহাকার, ব্রিগেড চত্বরে ভোজের আয়োজন!
১০:৩০
নন্দীগ্রাম থেকে ব্রিগেডযাত্রা বিজেপি কর্মীদের
১০:৩৫
নিরাপত্তার চাদরে মুড়ল ব্রিগেড
১০:২০
বেলদায় বাস ভাঙচুর
০৯:৫০
ব্রিগেডে মোদির সভার জেরে কলকাতায় যান নিয়ন্ত্রণ
০৯:৪০
দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদির মঞ্চ, বাঙালিয়ানার ছোঁয়া!
০৯:৩০
ব্রিগেডমুখী জনতা, ভিড় শিয়ালদহ ও হাওড়ায়
০৯:১৫
বিজেপিতে নতুন মুখ!
০৯:০০
আজ ব্রিগেডে মোদি
মোদিকে উপহার শুভেন্দুর।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৬:২৯

options
link
Advertisement
শেষ আপডেট: ১৬:১৬

রবি-বচন মোদির মুখে

রবি ঠাকুরের কবিতা উদ্ধৃত করে নির্ভয়ে এগিয়ে আসার আহ্বান মোদির। বলেন, "এবারের নির্বাচন বাংলার আত্মাকে বাঁচানোর নির্বাচন। এটা ভয়মুক্তির ভোট।" বক্তব্য শেষ করলেন মোদি।

শেষ আপডেট: ১৬:১৪

মোদির মুখে বালাকোট, তোপ তৃণমূলকে

আমরা বালাকোটে সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। এই তৃণমূল আমাদের বায়ুসেনার দিকে আঙুল তুলেছে। এরা সংসদেও কাগজ ছিঁড়ে অরাজকতা তৈরি করে।

Advertisement
শেষ আপডেট: ১৬:১২

মুর্মুর 'অপমানে' সরব মোদি

মুর্মুর 'অপমানে' সরব মোদি। বলেন, "কয়েকদিন আগেই আমাদের রাষ্ট্রপতি আদিবাসী সমাজের প্রতিনিধি রাজ্যে এসেছিলেন। সাঁওতালদের অনুষ্ঠানে এসেছিলেন। এই সরকার তাঁর এই সম্মান বরদাস্ত করতে পারেনি। আমি দুঃখিত এমন ঘটনা ঘটেছে। তৃণমূল মনে রাখুক, ওরা শুধু দ্রৌপদী মুর্মুকে অপমান করেনি, ওরা আদিবাসীদের অপমান করেছে। সংবিধানের অপমান করেছে। অরাজকতা তৈরি করেছে এই সরকার। নির্বাচন কমিশন ষখনই স্বচ্ছভাবে নির্বাচন করাতে চায় তখনই এরা বাধা দেয়।"

শেষ আপডেট: ১৬:০৩

'বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করার চেষ্টা হচ্ছে'

মোদি বলেন, "বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলারা সুরক্ষিত থাকবে। এটা মোদির গ্যারান্টি। তৃণমূলের গুন্ডারাজ থাকবে না। কেউ বাঁচাতে পারবে না। আপনাদের ভয় দেখাচ্ছে। এরা সন্ত্রাসবাদীদের সমর্থন দেয়। এরা অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়। আজ মায়েরা কাঁদছে। বাঙালিরা বাংলা ছাড়তে বাধ্য হচ্ছে। আজ বাংলার রুটি, বেটি, মাটি বিপন্ন। অনুপ্রবেশকারীরা বাংলার জমি দখল করছে। জনবিন্যাস পালটে গিয়েছে। বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করার চেষ্টা হচ্ছে। তৃণমূল করছে। ভোটব্যাঙ্কের জন্য করছে। তাই এসআইআরের বিরোধিতা করছে।

শেষ আপডেট: ১৫:৫২

আর জি কর, সন্দেশখালি প্রসঙ্গ মোদির মুখে

বাংলা দেশভাগ দেখেছে। দাঙ্গা দেখেছে। অনুপ্রবেশকারীদের অত্যাচার দেখেছে। বাম জমানায় হত্যা, ধর্ষণের কথা কেউ ভোলেনি। তাই মানুষ তৃণমূলকে এনেছিল। বিশ্বাস করেছিল। কিন্তু এরা সেই বাম গুন্ডাদের দলে নিয়েছে। বাংলার কোনও জায়গা সুরক্ষিত নয়। কলেজে ধর্ষণ হচ্ছে। আদিবাসী মহিলাদের ধর্ষণ। অপরাধীরা হয় তৃণমূল নেতা নয় তাদের আশ্রিত। মানুষ আর জি কর ভোলেনি। সন্দেশখালি ভোলেনি।"

শেষ আপডেট: ১৫:৪৯

'কেন্দ্রীয় প্রকল্প আটকে দেয় মমতা সরকার'

মোদি বলেন, "কর্ম সংস্থানের জন্য কেন্দ্র বিশ্বকর্মা প্রকল্প শুরু করেছি। টাকা রেন্দ্র দেয়। তবুও তৃণমূল সরকার তা মানুষের কাছে পৌঁছতে দেয় না। বিনামূল্যে বিদ্যুৎ দিতে আমরা প্রকল্প শুরু করেছি। এরা আটকে দিচ্ছে। এরা বাংলার শত্রু। মানুষের শত্রু। চা শ্রমিকদের কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করা হয়। পিএম আবাস যোজনার নাম পালটে দিয়েছে। লিস্ট বদল করে দিয়েছে। গরিবদের বাড়ি দেওয়া হয়নি। এই তৃণমূল সরকার তা হতে দেবে না। একই হাল জলজীবন মিশনের। আয়ুষ্মান ভারত প্রকল্প এরা চালু করতে দেয় না। ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাওয়া যায় এই যোজনায়। কিন্তু বাংলার গরিব পরিবারগুলোকে বঞ্চিত করেছে এই সরকার। কৃষকদের অবস্থাও তথৈবচ। একজন আলু চাষি আত্মহত্যা করেছে। টিএমসির নোংরা রাজনীতির জন্য এটা হচ্ছে মা-বোনেদের সম্মান ধুলোয় লুটচ্ছে।"

শেষ আপডেট: ১৫:৪৪

দুর্নীতি, কাটমানি নিয়ে তৃণমূলকে বিঁধলেন মোদি

তিনি আরও বলেন, "আপনারা জানেন বাংলার তরুণরা প্রতিভায়, পরিশ্রমে সবার থেকে এগিয়ে। বাণিজ্যে বাংলা সবার আগে ছিল। কিন্তু আজ এখানে তরুণদের চাকরি নেই। কাজের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। প্রথমে কংগ্রেস তারপর কমিউনিস্ট তারপর তৃণমূল। এরা লুটেপুটে খেয়েছে। নিজের পকেট ভর্তি করেছে। কারখানা বন্ধ হয়েছে। চাকরি বিক্রি হচ্ছে নিয়োগ দুর্নীতি হচ্ছে। আপনাদের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি। কাটমানি না পেলে তৃণমূল নেতারা গরীবদের কোনও প্রকল্প দেয় না।"

শেষ আপডেট: ১৫:৩০

বাংলায় ভাষণ শুরু মোদির

"এত জন সমাবেশ দেখুন। কেই দেখতে চাইলে দেখুন বাংলার মানুষ কী চাইছে। ব্রিগেড সাক্ষী এই ময়দান মানুষের কণ্ঠ হয়ে ওঠে। এখান থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিল দেশ। আজ এখান থেকেই নতুন বিপ্লবের নতুন বিইগুল বাজবে। নির্মম সরকারের সমাপ্তি হবে। মহা জঙ্গলরাজের সমাপ্তি হবে। নির্মম সরকার ভয় পেয়েছে। আজ এই সভা বানচাল করতে সব চেষ্টা করছে। ব্রিজ বন্ধ করছে। পোস্টার ছিঁড়ে ফেলেছে। কিন্তু জনস্রোত আটকাতে পারেনি। কাউন্ট ডাউন শুরু। বাংলায় আবার আইনের শাসন হবে। বেছে বেছে হিসাব নেওয়া হবে।"

শেষ আপডেট: ১৫:০৬

শুরু দলীয় কর্মসূচি

শমীক বলেন, "পরিবর্তনের স্বার্থে মানুষ এসেছে এই সভায়। ২০১৬ সাল থেকে ৩০০ জন বিজেপি কর্মী প্রাণ দিয়েছেন। তাই আজ আমরা এই জায়গায় এসেচি। জ্যোতি বসু, বুদ্ধবাবুদের দল ডাক দিতেন দিল্লি চল। আজ সিপিএম বলছে মুর্শিদাবাদ চল। কারণ, সেখানে হুমায়ুন আছে। এমন ভোটার লিস্ট তৈরি করব। ভারতবর্ষের নিরাপত্তা ধ্বংস করে দিচ্ছে তৃণমূল। রাজ্যুাল আক্রান্ত, রাষ্ট্রপতির চেহারা নিয়ে অন্য কথা বলছে। তৃণমূল যাবে, পৃথিবীর কোনও শক্তি তাদের বাঁচাতে পারবে না। বিজেপি জিতবে বাংলা। শান্তিপূর্ণ ভাবে বাড়ি ফিরে যান। মোদি আছেন। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার।"

শেষ আপডেট: ১৪:৫৪

সভায় বলছেন মোদি

ব্রিগেডে সরকারি অনুষ্ঠান থেকে ১৮ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, "আজ কতকাতার মাটি থেকে পশ্চিমবঙ্গ ও দেশের উন্নয়নের নতুন অধ্যায় লেখা হবে। ১৮ হাজার কোটি টাকারও বেশি প্রকল্প ঘোষণা করা হয়েছে আজ। আমি বাংলা ও দেশের মানুষকে অভিনন্দন জানাচ্ছি। সড়ক, রেল এসব নিয়ে নতুন নতুন প্রকল্প পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তৈরি করবে। বাংলা ভারতকে পথ দেখিয়েছে, আবারও বিকশিত বাংলা হয়ে দেশকে পথ দেখাবে।"

শেষ আপডেট: ১৪:৫৩

প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্রিগেডে সরকারি অনুষ্ঠান থেকে ১৮ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শেষ আপডেট: ১৪:৪০

মঞ্চে বলছেন 'জাত গোখরো' মিঠুন

মিঠুন বলেন, "আমরা এলে আদিবাসীদের কষ্ট দূর হবে। গ্যারান্টি দিয়ে বলছি। মমতা শিক্ষা ব্যবস্থা, স্বস্থ্য ব্যবস্থা শেষ করে দিয়েছেন। কথায় কথায় মিথ্যা বলেন। হাত ভেঙেছে, পা ভেঙেছে। এবার কী ভাঙবে। আমি জাত গোখরো, পরেরটা নিজে বসিয়ে দেবেন।"

শেষ আপডেট: ১৪:২০

ব্রিগেড মঞ্চে ভাষণ দিলীপের

ভাষণে তৃণমূলকে বিঁধলেন দিলীপ ঘোষ। ব্রিগেডের মঞ্চে তিনি বলেন, "সময় হয়েছে, এবার চোর, ডাকাতের সরকারকে বিদায় দিতে হবে। পশ্চিমবঙ্গকে বিজেপির হাতে তুলে দিন। আমরা রাজ্যে স্বপ্নের পরিবর্তন করব।"

পরিযায়ী প্রসঙ্গে দিলীপের তোপ, "আপনার ছেলে বাড়ি ছেড়ে গুজরাট বা অন্য কোথাও চাকরি করতে যাবে না। পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে অনেকে চাকরি করতে যান। গত দু’মাসে প্রধানমন্ত্রী এই রাজ্যকে ১২টি ট্রেন দিয়েছেন।"

শেষ আপডেট: ০২:০১

ব্রিগেডে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ব্রিগেড মঞ্চে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রয়েছেন তথাগত রায়ও। মঞ্চে লকেট বলেন, "পরিবর্তন যাত্রাতেই আমরা টের পেয়েছি, মানুষ আমাদের সঙ্গে আছে। অবশ্যই রাজ্যে পরিবর্তন আনব আমরা।"

শেষ আপডেট: ১৩:৪৫

মোদির সভার আগেই রণক্ষেত্র গিরিশ পার্ক, শশী পাঁজার বাড়িতে হামলা

মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভাঙল বাড়ির দরজা-জানলা। শশীর গায়েও ইট। বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত বউবাজার থানার ওসি। শশী পাঁজার অভিযোগ, "বিজেপি খুন করতে চাইছে।"

শেষ আপডেট: ১৩:৪০

সভায় বক্তব্য রাখছেন সুকান্ত ভট্টাচার্য

ব্রিগেডে মোদির মেগা শো। 'পরিবর্তনে'র ডাকে উচ্ছ্বসিত বিজেপি কর্মী-সমর্থকরা। এবার মঞ্চে ভাষণ দিচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। কতকাতাল গো ব্যাক মোদি পোস্টারে ক্ষুব্ধ তিনি। বলেন, "পশ্চিমবঙ্গবাসীর মনে নরেন্দ্র মোদির জায়গা রয়েছে। মানুষ বলছে গো ব্যাক মমতা। ৪০ দিনের মধ্যেই বিসর্জন হবে তৃণমূলের। আমরা টিকে থাকব। আপনি দেখবেন আর জ্বলবেন। এক সেকেন্ডেই বাংলায় শেষ হবে তৃণমূল।"

শেষ আপডেট: ১৩:৩০

ব্রিগেডে হাজির 'মহাগুরু' মিঠুন

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির হাই ভোল্টেজ সভায় হাজির 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী।

শেষ আপডেট: ১৩:১৪

ব্রিগেড সভায় এসআইআর নিয়ে বক্তব্য অগ্নিমিত্রার

বিশেষ নিবিড় সমীক্ষা তথা এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "বাংলাদেশিদের বাঁচানোর জন্য বৈধ ভোটারদের নাম তুলতে দিলেন না। যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে অযোগ্যদের পাশে দাঁড়িয়েছেন। ধর্ষিতা মহিলাদের পাশে দাঁড়াননি। অত্যাচারীদের পাশে দাঁড়িয়েছেন। এ রাজ্যের মানুষ আপনার উপর ভরসা করেছিল। আপনি পশ্চিমবঙ্গকে শ্মশানে পরিণত করেছেন।"

শেষ আপডেট: ১৩:০৬

ব্রিগেডে সভা শুরু, এলেন শুভেন্দু, সুকান্ত

ব্রিগেডে এলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত ভট্টাচার্য। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় নামবেন মোদি। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত মুখ্যসচিব নন্দিনি চক্রবর্তী।

ব্রিগেডে সভা শুরু, এলেন শুভেন্দু, সুকান্ত
ছবি: ব্রতীন কুণ্ডু
শেষ আপডেট: ০১:০৫

শশী পাঁজার বাড়ির সামনে তৃণমূলের পোস্টার ছিড়ল বিজেপি!

সেন্ট্রাল অ্যাভেনিউতে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে পোস্টার ছিড়ল বিজেপি বলে অভিযোগ। 'বয়কট বিজেপি' লেখা ছিল সেই পোস্টারগুলিতে। এই ঘটনায় ব্রিগেডগামী বিজেপি সমর্থকদের দিকে আঙুল তুলেচেন শ্যামপুকুরের বিধায়ক। বলেন, "এরা এত কাপুরুষ ফ্লেক্স ছিড়ে পালিয়ে যাচ্ছেষ সাহস থাকলে মুখোমুখি দাঁড়িয়ে মোকাবিলা করুক।"

শেষ আপডেট: ১২:৫০

সভামঞ্চে ভাষণ নিশীথ প্রামাণিকের

ব্রিগেড মঞ্চে বক্তব্য রাখলেন উত্তরবঙ্গের বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তৃণমূলকে বিঁধে তাঁর অভিযোগ, বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি দিচ্ছে না রাজ্য।

সভামঞ্চে ভাষণ নিশীথ প্রামাণিকের
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির কর্মী সমর্থকরা। ছবি: ব্রতীন কুণ্ডু
শেষ আপডেট: ১২:৪৫

কোন কোন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী--

১) প্রায় আড়াই হাজার কোটি ব্যয়ে ১৯ নম্বর জাতীয় সড়কে পানাগড় থেকে পালসিট পর্যন্ত ৬ লেন রাস্তা। দৈর্ঘ্য ৬৮ কিমি।

২) ১১৪ নম্বর জাতীয় সড়কে ভেদিয়াতে ৪ লেনের আরওবি এবং সংযোগকারী রাস্তা নির্মাণ। খরচ ১৯৫ কোটি।

৩) হলদিয়া ডক কমপ্লেক্স বার্থ নম্বর ২-এর আধুনিকিকরণ। খরচ ২৯৮ কোটি।

৪) ১৯ নম্বর জাতীয় সড়কের বারওয়া আড্ডা থেকে পানাগড় পর্যন্ত ৬ লেন রাস্তা। যার দৈর্ঘ্য ১১৫ কিমি। প্রকল্পের জন্য খরচ ৩২৩৩ কোটি টাকা।

৫) ইছামতী নদীর উপরে স্বরূপনগর ব্রিজ। প্রকল্পের খরচ ১৬ কোটি টাকা।

৬) অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ৬টি স্টেশনের সৌন্দর্যায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্টেশনগুলি হলো— আনারা, তমলুক, হলদিয়া, বরাভূম, সিউড়ি, কামাখ্যাগুড়ি। পাশাপাশি পুরুলিয়া-আনন্দ বিহার টার্মিনাল (দিল্লি) এক্সপ্রেস-এর সূচনা করবেন তিনি।

শেষ আপডেট: ১২:৩০

ময়নায় ধরা পড়ল ব্যতিক্রমি ছবি

পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূলের মিছিলে আচমকা এসে পৌঁছয় বিজেপির ব্রিগেডের উদ্দেশে রওনা দেওয়া কর্মী-সমর্থকদের বাস। আর সেই বাসকে যানজটমুক্ত করতে রাস্তায় নেমে পড়েন তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূল এবং বিজেপি সমর্থকরা হাতনেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। মিছিল থামিয়ে প্রথমে বিজেপির ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়ার বাস যানজটমুক্ত করে দেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

শেষ আপডেট: ১১:৪৫

'সেদিন ব্রিগেড ভরেনি, আজ ভরবে'

এদিন ব্রিগেড গ্রাউন্ডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "আশির দশকে আমরা ব্রিগেডে সভা করেছি। মাঠ ভরাতে পারিনি। সেদিল অটলজি বলেছিলেন বাংলায় পদ্ম ফুটবে। আজ মোদির সভা তাক লাগিয়ে দেবে। এ লড়াই তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই। আমাদের কেউ রুখতে পারবে না।"

শেষ আপডেট: ১১:৩০

মোদির সভার আগে তৃণমূলের 'পঞ্চবাণ'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগে পাঁচ প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। সরাসরি নির্বাচন কমিশন ও কেন্দ্রকে বিঁধল রাজ্যের শাসকদল। কী প্রশ্ন--

১. এসআইআরে কত রোহিঙ্গা খুঁজে পেলেন?
২. নিজেকে বিশ্বগুরু বলছেন অথচ সাধারণ মানুষ গ্যাস পাচ্ছে না। দাম বাড়ছে কেন? বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে আগে থেকেই গ্যাস সজুত করলেন না কেন?
৩. কেন বাংলার ১.৯৬ লক্ষ কোটি টাকা আটকে রেখেছেন?
৪. বাংলা বলায় কেন বিজেপি আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা?
৫. বাংলার মনীষীদের অপমান কেন?

শেষ আপডেট: ১১:২০

গ্যাসের হাহাকার, ব্রিগেড চত্বরে ভোজের আয়োজন!

চারিদিকে গ্যাসের হাহাকার। বন্ধ ফোন লাইন। বুক করা যাচ্ছে না রান্নার সিলিন্ডার। আতঙ্কিত সাধারণ মানুষ। এহেন পরিস্থিতিতে ব্রিগেডে দেদার রান্নার আয়োজন। আর তা নিয়েই কটাক্ষ তৃণমূল কংগ্রেসের অন্য রাজ্য সাধারণ সম্পাদর কুণাল ঘোষের। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, 'ব্রিগেডে যান সিলিন্ডার পাবেন।'

গ্যাসের হাহাকার, ব্রিগেড চত্বরে ভোজের আয়োজন!
ছবি: ব্রতীন কুণ্ডু
শেষ আপডেট: ১০:৩০

নন্দীগ্রাম থেকে ব্রিগেডযাত্রা বিজেপি কর্মীদের

নন্দীগ্রাম থেকে ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

নন্দীগ্রাম থেকে ব্রিগেডযাত্রা বিজেপি কর্মীদের
নিজস্ব ছবি
শেষ আপডেট: ১০:৩৫

নিরাপত্তার চাদরে মুড়ল ব্রিগেড

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রধানমন্ত্রীর নিরাপত্তার সার্বিক দায়িত্বে রয়েছেন এডিজি (কোস্টাল) হরিকিশোর কুসুমাকার। এ ছাড়া দায়িত্বে থাকবেন তিন হাজার পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে সভাস্থলে ব্যাগ নিয়ে প্রবেশে করতে দেওয়া হচ্ছে না। পুলিশ জানাচ্ছে, ব্যাগের জন্য আলাদা কাউন্টার রয়েছে। সেখানেই ব্যাগ রাখতে হবে। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে ব্যাগ রাখতে চাইছেন না কর্মীরা। কেন ব্যাগ পরীক্ষা করে ঢুকতে দেওয়া যাচ্ছে না? প্রশ্ন বিজেপির।

শেষ আপডেট: ১০:২০

বেলদায় বাস ভাঙচুর

ব্রিগেডগামী বাস আটকে তাণ্ডব! কাঁচ ভাঙচুরে উত্তপ্ত বেলদা। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় বাসের একাধিক কাঁচ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ব্রিগেড সমাবেশে যোগ দিতে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি বেসরকারি রুটের বাস রওনা দেয়। বাসটি আহার মুন্ডা এলাকার দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক বাইকে করে এসে বাসটিকে আটকে দেয়। তারা বাসের চালকের কাছে জানতে চায় বাসটি কোথায় যাচ্ছে।

চালক ব্রিগেডে বিজেপির কর্মসূচিতে যাওয়ার কথা জানাতেই অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, দুষ্কৃতীরা বাসের কাঁচ ভেঙে দেয় এবং চালক ও খালাসীকেও মারধর করা হয়, ফলে তাদের হাতেও আঘাত লাগে। পরিস্থিতি বেগতিক বুঝে চালক দ্রুত বাসটি ঘুরিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন বলে জানা গেছে।

ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ব্রিগেড সমাবেশে যাওয়া আটকাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।

শেষ আপডেট: ০৯:৫০

ব্রিগেডে মোদির সভার জেরে কলকাতায় যান নিয়ন্ত্রণ

শনিবার সকাল থেকে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে? এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইসনওয়ে। পণ্যবাহী সমস্ত ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম সামগ্রী, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী গাড়ির ক্ষেত্রে ছাড় রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন এলাকায় যানবাহন পার্কিংয়ে নিষেধাজ্ঞা। হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্র্যাল রোডের মধ্যবর্তী এজেসি বোস রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেনে পার্কিং করা যাবে না।

শেষ আপডেট: ০৯:৪০

দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদির মঞ্চ, বাঙালিয়ানার ছোঁয়া!

ব্রিগেডে মোদির মঞ্চে বাঙালিয়ানার ছোঁয়া। থাকছে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি। মঞ্চের দু’পাশে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার বিভিন্ন জেলার ঐতিহ্য-সংস্কৃতি। এতেই মনে করা হচ্ছে, তৃণমূল যে বারবার দাবি করে বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী, তা ভুল প্রমাণ করতে মরিয়া পদ্মশিবির। যদিও এতে বাঙালির মন গলবে কি না, তা নিয়ে সংশয়ে বিজেপির একাংশই।

Live Update: Narendra Modi in Kolkata
দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মঞ্চ। নিজস্ব ছবি
শেষ আপডেট: ০৯:৩০

ব্রিগেডমুখী জনতা, ভিড় শিয়ালদহ ও হাওড়ায়

মোদির সভা ঘিরে উৎসাহে ফুটছে বঙ্গ বিজেপি। জেলা থেকে কতকাতামুখী গেরুয়া সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে ভিড় বাড়ছে। দুই স্টেশনেই অস্থায়ী ক্যাম্প করেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা কর্মী-সমর্থকদের প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদহ স্টেশনে তদারকির দায়িত্বে সজল ঘোষ। শঙ্কর ঘোষ রয়েছেন হাওড়ায়।

ব্রিগেডমুখী জনতা, ভিড় শিয়ালদহ ও হাওড়ায়
শনিবার, হাওড়া স্টেশনে বিজেপি সমর্থকরা। ছবি: অরিজিৎ গুপ্ত
শেষ আপডেট: ০৯:১৫

বিজেপিতে নতুন মুখ!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আজ হাজির থাকতে পারেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি সূত্রের খবর, আজ মোদির মঞ্চেই দেখা যেতে পারে তাঁকে। সভায় রাজ্যের কিছু বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই দলে নারায়ণ রয়েছেন। আমন্ত্রিত হিসেবে সভায় হাজির হলেও, সূত্রের খবর নারায়ণ সম্ভবত আজই মোদির হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন। বিধানসভা ভোটে তিনি বিজেপির প্রার্থীও হতে পারেন। দু'একদিন আগেই বিধানসভা নির্বাচনে ইঙ্গিতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নারায়ণ একটি পোস্ট দেন ফেসবুকে। নারায়ণের ওই পোস্ট বিজেপির সোশ্যাল মিডিয়া সেল ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে। নারায়ণের ওই পোস্ট থেকেই তাঁর রংবদলের আভাস মিলেছিল। পোস্টে নারায়ণ লিখেছিলেন, 'সময়মতো ঘুম ভাঙলে বড়জোর লোকে সাম্প্রদায়িক বলবে, কিন্তু সময় পেরিয়ে গেলে লোকে উদ্বাস্তু বলবে।'

এদিন মোদির সভায় থাকতে পারেন বলে বিজেপি সমর্থকরা সোশাল মিডিয়ায় আরও কিছু নাম ভাসিয়ে দিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের মন্ত্রী মলয় ঘটক, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, কংগ্রেস নেতা অধীর চৌধুরি, সন্তোষ পাঠক ও চিকিৎসক কুণাল সরকার। বিজেপি এঁদের নাম ভাসালেও এঁরা কেউ আজ মোদির সভায় আদৌ যাবেন কিনা তা নিয়ে নিশ্চিত কোনও খবর নেই।

শেষ আপডেট: ০৯:০০

আজ ব্রিগেডে মোদি

আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সরকারি অনুষ্ঠান শেষে দলীয় কর্মসূচি। কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে ভাষণ দেবেন নমো। পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশেও দেবেন বার্তা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কী বড়সড় চমক দেবেন মোদি? সেদিকেই থাকছে নজর।

আজ ব্রিগেডে মোদি
শুক্রবার, ব্রিগেড গ্রাউন্ড। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.