ব্যক্তিগতজীবনের ঝড়ঝাপটা যে ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারেনি, সোমবার শ্যামপুরে পদ্ম ফুটিয়ে বুঝিয়ে দিলেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। জেতা আসন খড়গপুর কেন্দ্র হাতছাড়া হলেও ছাব্বিশের বিধানসভা ভোটে শ্যামপুর কেন্দ্রে ২২ হাজারেরও বেশি ভোটের মার্জিনে জিতে শেষ হাসি হাসলেন ‘মাচো মস্তানা’ই। প্রথমা স্ত্রী’র সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই গত জানুয়ারি মাসে দ্বিতীয় বিয়ে সেরে কম বিতর্কে জড়াননি হিরণ। আইনি জটিলতাতেও পড়তে হয় তাঁকে। ফলত, দ্বিতীয় বিয়ে বিতর্কের জেরে ছাব্বিশের ভোটে তিনি টিকিট পাবেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। তবে সোমবার নির্বাচনী ফলপ্রকাশের দিন ‘মামাবাড়ির পিচ’ থেকে ঝকঝকে মার্কশিট হাতে বেরন হিরণ চট্টোপাধ্যায়। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই নেতা-অভিনেতার দুই ‘স্ত্রী’র প্রতিক্রিয়া নিয়ে কৌতূহল ভক্তমহলে। কী বলছেন অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং ঋতিকা গিরি?
এই বিষয়ে আরও খবর
অনিন্দিতা চট্টোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে “মনোনয়নে স্ত্রী হিসেবে কার নাম লেখে দেখব…!” এমনকী সেসময়ে ঋতিকাকে ‘রক্ষিতা’ বলে কটাক্ষ করতেও পিছপা হননি তিনি। তবে হিরণের জয়েই যেন প্রাক্তন-বর্তমানকে একসূত্রে গেঁথে দিল!

গত মার্চ মাসে পদ্মশিবিরের দ্বিতীয় প্রার্থীতালিকায় হিরণ্ময় চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) নাম ঘোষণার পরই তোপ দেগে অনিন্দিতা চট্টোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে “মনোনয়নে স্ত্রী হিসেবে কার নাম লেখে দেখব…!” এমনকী সেসময়ে ঋতিকাকে ‘রক্ষিতা’ বলে কটাক্ষ করতেও পিছপা হননি তিনি। তবে হিরণের জয়েই যেন প্রাক্তন-বর্তমানকে একসূত্রে গেঁথে দিল! হিরণের জয়ে উচ্ছ্বসিত অনিন্দিতা, ঋতিকা উভয়েই। বেনারসে বিবাহ অভিযান বিতর্কে আইনি ঝঞ্ঝাটের পর থেকেই লাইমলাইটের অন্তরালে ছিলেন হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় ‘স্ত্রী’ ঋতিকা গিরি। গত দু’মাসে ভোটের আবহে বিজেপির সৈনিক ‘স্বামী’কে নিয়ে একটি বাক্যও খরচ করতে দেখা যায়নি তাঁকে। কিন্তু রেজাল্ট বেরনোর পরই গেরুয়া বসনে হিরণের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন তিনি।

হিরণকে নিয়ে গর্বিত ঋতিকা বলছেন, “এই জয় শুধু আমাদের একার নয়। এই সাফল্য সকলের।” এখানেই অবশ্য থামেননি তিনি। হিরণের বর্তমান সঙ্গীর সংযোজন, “আমি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নই। তবে একজন আমজনতা, দেশের নাগরিক হিসেবেই বলছি, আমি বিজেপিকে সমর্থন করি।” কেন? তাঁর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। ঋতিকার মন্তব্য, “গীতায় লেখা আছে,যাঁরা দেশ এবং ধর্মের রক্ষার্থে সংযম করছে, যুদ্ধ করছে, আমাদের সবসময়ে তাঁদের সঙ্গে থাকা উচিত। এই জয় শুধুমাত্র আপনাদের দাদা হিরণের জয় নয়। এই জয় গোটা বাংলার। আজকে সব প্রমাণ হয়ে গেল। সব প্রশ্নের উত্তর দিল এই জয়। মানুষের ভালোবাসা পেয়েই আমরা খুব খুশি।”
অন্যদিকে গত কয়েক মাসে আইনি জটিলতা থেকে কাদা ছোড়াছুড়ি যতই হোক না কেন, হিরণ চট্টোপাধ্যায়ের জয়ে কিন্তু আনন্দ প্রকাশ করলেন প্রথমা স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ও। তিনি বলছেন, “বাংলায় এহেন গেরুয়া ঝড়ের মাঝে যদি হিরণ জয়ী না হত, তাহলেই বরং অবাক হতাম! দিনের শেষে তো ও আমার মেয়ের বাবা। হিরণের কেরিয়ারে উন্নতি হলে আমার মেয়েরই লাভ হবে। তাই মা হিসেবে আমি খুশিই হয়েছি। তবে স্ত্রী হিসেবে জায়গাটা হাস্যকর, আসলে অনেকই আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু কী উত্তর দেব জানি না!” অতঃপর হিরণের জয়ে যে অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং ঋতিকা গিরি দু’জনেই উচ্ছ্বসিত, তা বলাই বাহুল্য।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
নিবেদিত






