নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। এছাড়া ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছয় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই বিষয়ে আরও খবর
তিনি বলেন, “আমরা প্রথম ক্যাবিনেটের বৈঠক করেছি। মন্ত্রিসভায় আমার পাঁচজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন। ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন বাদে ভয়মুক্ত, অবাধ নির্বাচন দেখল পৃথিবীর মানুষ। ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী সকলকে কৃতজ্ঞতা জানাই।”
বঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, “পূর্বতন সরকার অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে।” এবার আরও অনেক কিছু পাবেন, আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর।
এদিনের প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল:
প্রথম সিদ্ধান্ত: যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার।
দ্বিতীয় সিদ্ধান্ত: রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। তাই সীমান্ত রক্ষা অত্যন্ত প্রয়োজন। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে।
তৃতীয় সিদ্ধান্ত: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’, ‘আয়ুষ্মান ভারতে’র মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল রাজ্য।
চতুর্থ সিদ্ধান্ত: রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না। এবার থেকে চাইলে তাঁরা পারবেন।
পঞ্চম সিদ্ধান্ত: আজ থেকে রাজ্যে লাগু ভারতীয় ন্যায় সংহিতা। এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বঙ্গে।
ষষ্ঠ সিদ্ধান্ত: ২০১৫ সালের পর থেকে রাজ্যে বন্ধ নিয়োগ প্রক্রিয়া। বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল।
বঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, “পূর্বতন সরকার অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে।” এবার আরও অনেক কিছু পাবেন, আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আগাামী সপ্তাহ থেকে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল সাংবাদিক বৈঠক করবেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
গারদে গোটা ‘সিং ব্রাদার্স’! ভোট পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেপ্তার বারাবনির ‘ত্রাস’ অসিত সিং
-
বাড়ি ভাঙার বর্জ্য থেকে তৈরি হবে ইট! পরিবেশ দূষণ রোধে অগ্নিমিত্রা বললেন ‘প্রযুক্তিই হাতিয়ার’
-
সিরিয়ালে দুধে আরশোলা চুবিয়ে খাওয়ার দৃশ্যে শোরগোল! শরীরের জন্য কতটা ক্ষতিকর এই পতঙ্গ?
-
বাটার চিকেনে মজে হালান্ড, নরওয়ে তারকার সাফল্যের ‘সিক্রেট’ আর কোন ভারতীয় খাবার?
-
হিংসা-ঘৃণার পৃথিবীতে আরও বেঁধে থাকার বার্তা দেয় ‘অনেকদিন পর’, কেমন হল?
নিবেদিত






