Advertisement
Advertisement
Mamata Banerjee

‘মধ্যরাতে একজন বাঙালি মুখ্যসচিবকে সরিয়েছেন’ ধর্মতলার মঞ্চ থেকে কমিশনকে বিঁধলেন মমতা

Advertisement
ডোরিনা ক্রসিংয়ে মমতা। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৭:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৭:৩১

options
link
Advertisement
শেষ আপডেট: ১৭:২০

'বিজেপিকে ধাক্কা দেবে মানুষ'

গেরুয়া শিবিরকে তুলোধোনা করে তৃণমূলনেত্রী বলেন, "এবার বিজেপিকে ধাক্কা দেবে মানুষ। ভোটের আগে টাকা বিলি করছে বিজেপি। সবাই ভিকটরি সাইন দেখান আমরা করব লড়াই, তৃণমূল করবে জয়, মা মাটি।"

শেষ আপডেট: ১৬:৫৫

কমিশনকে তোপ মমতার

কমিশনকে হিন্দুবিরোধী বলে তোপ দাগলেন মমতা। মধ্যরাতে গুপ্ত তাণ্ডব চালাচ্ছে কমিশন বলেও তোপ দাগেন তৃণমূলনেত্রী। খেলা হবে।

Advertisement
শেষ আপডেট: ১৬:৫২

'আর কত লাইন দেবে মানুষ'

কেন্দ্রকে বিঁধে মমতা বলেন, "নোটবন্দিতে লাইন, এসআইআরে লাইন, গ্যাসের জন্য লাইন। আর কত লাইন দেবে মানুষ। বিনাশকালে বুদ্ধিনাশ। আমাদর পরিযায়ী শ্রমিকরা যেতে চায় না। তারা মেধাবী তাই পায়ে ধরে নিয়ে যান।"

শেষ আপডেট: ১৬:৫২

'প্ররোচনায় পা দেবেন না'

মমতা বলেন, "ভরসা রাখুন, আস্থা রাখুনষ প্ররোচনায় পা দেবেন না। নির্বাচনের স্বার্থে গ্যাস নিয়ে রাজনীতি করছে বিজেপি। ব্রিগেড ভরাতে ক্যাশ দিচ্ছে। দেশের প্রধানমন্ত্রী বলেন, মিটিংয়ের পর ওদের মাকব। সব হিসেব হবে। যতই কর হামলা, জিতবে বাংলা। ঘাসে মুখ দিয়ে চলি না। নন্দিনী চক্রবর্তী একজন বাঙালি সিএস ছিলেন। এপনারা এক রাতে বের করে দিলেন। বিজেপির দালালি করেন। একবারও রাজ্যকে জিজ্ঞেস করলেন না। তারমানে আপনারা বাঙালি নয় অবাঙালি এফিসিয়েন্ট অফিসারদেরও বার করে দিয়েছেন। তাঁরা বাংলার হয়ে কাজ করবেন।"

শেষ আপডেট: ১৬:৪৫

ডোরিনা ক্রসিংয়ে মমতা

কলেজ স্কোয়্যার থেকে হেঁটে ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আপনারা জানেন এচা রোজার মাস চলছে। তাই আমরা আজানের আগে মিটিং শেষ করতে চাই। কেন্দ্রের গাফিলতিতে জ্বালানি সংকট। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, সার্ভার কাজ করছে না। মানুষ অ্যাপ্লাই করেছে পাচ্ছে না। মানুষ গ্যাস পাচ্ছে না। একবারও বাবলেন না। নির্বাচনের স্বার্থে হঠাৎ গ্যাস বন্ধ করে দিলেন। গ্যাস দিন মানুষকে, গ্যা, বেলুন নয়।"

ডোরিনা ক্রসিংয়ে মমতা
ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়
শেষ আপডেট: ১৬:০২
শেষ আপডেট: ১৫:৫৫

হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলেজ স্কোয়্যার থেকে শুরু মিছিল। হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ১৫:৩৫

গিরিশ পার্ক থানা ঘেরাও বিজেপির

গিরিশ পার্ক থানা ঘেরাও বিজেপি কর্মী-সমর্থকদের। শনিবার নরেন্দ্র মোদির ব্রিগেডের দিন হামলা হয় শশী পাঁজার বাড়িতে। তুমুল সংঘর্ষে জড়ায় বিজেপি-তৃণমূল। সেই ঘটনায় একতরফাভাবে বিজেপি কর্মীদের পাকড়াও করছে পুলিশ বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

শেষ আপডেট: ১৫:৩০

কলেজ স্কোয়্যারে জনজোয়ার

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী মিছিলে যোগ দিতে কলেজ স্ক্যোয়ারে জনজোয়ার। রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বিজেপিকে বিঁধে তিনি বলেন, "যেভাবে আমাদের উপর হামলা হল তা বাংলার মানুষ দেখেছে। আইন আইনের পথে চলবে। এইভাবে গুন্ডামি করে বাংলা জেতা যাবে না।"

কলেজ স্কোয়্যারে জনজোয়ার
১৬ মার্চ, সোমবার। কলেজ স্কোয়্যারে জমায়েত। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়
শেষ আপডেট: ১৩:৪৭

পথই প্রচারের হাতিয়ার

দু'দফায় যেভাবে ভোটের নির্ঘণ্ট হয়েছে সেই প্রেক্ষিতে এদিনই প্রচারসূচি তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে তৃণমূল শিবিরে। দলনেত্রী মমতা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারের মূল মুখ। অতীতের ভোটগুলির মতোই ২৯৪ কেন্দ্রের মধ্যে যতগুলিতে সম্ভব মমতা যাবেন নির্বাচনী সভা অথবা মিছিল করতে। বাকিগুলিতে যাবেন অভিষেক। তৃণমূলের প্রার্থীতালিকাও চূড়ান্ত। দু'-একদিনের মধ্যে সেটি ঘোষণা হবে। ঘোষণা হবে চমকপ্রদ ইস্তাহারও। এর মধ্যেই রয়েছে ইদ। সেই পর্ব মিটলে প্রচারে ঝড় তুলবে তৃণমূল নেতৃত্ব। মমতা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পে ভাতা বৃদ্ধি করেছেন। যুবসাথীর মতো প্রকল্প চালু হয়েছে। বাকি দাবি ছিল পুরোহিত ও মোয়াজ্জিনদের। ৫০০ টাকা বেড়ে তাঁদের ভাতা হল ২০০০। সঙ্গে তাঁর মাস্টারস্ট্রোক বকেয়া ডিএ।

শেষ আপডেট: ১৩:৩৭

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল

বিরোধীদের টেক্কা দেওয়ার পর আজ, সোমবার গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে কলেজ স্কোয়‍্যার থেকে বিকেল ৪টেয় ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায়, এই মিছিল থেকেই মমতা নেমে পড়ছেন তাঁর ভোট প্রচারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.