Advertisement
Advertisement
West Bengal Assembly polls

সমালোচকদের জবাব শুভেন্দুর, শপথ নিয়ে দিলেন কাজ করার বার্তা

Advertisement
এক নজরে
১৪:৪২ সর্বশেষ
সমালোচকদের জবাব শুভেন্দুর
১৩:৩৩
নতজানু হয়ে প্রণাম মোদির
১১:৩৬
নতুন মন্ত্রিসভায় কারা
১১:৩২
বাংলায় শপথ নিলেন শুভেন্দু
১১:২৬
কবিগুরুর ছবিতে মাল্যদান মোদির
১১:০৭
শ্যামাপ্রসাদের সঙ্গীর পায়ে হাত দিয়ে প্রণাম মোদির
১১:০৬
শপথগ্রহণে রয়েছেন কারা
১০:৫৮
ব্রিগেডে দই, রসগোল্লা, ঝালমুড়ি
১০:৩৫
ব্রিগেড যাচ্ছেন শাহ
১০:২২
ব্রিগেডে পৌঁছলেন মোদি
১০:০৫
শুভেন্দুর শপথে থাকছেন বাবা, দাদা-বউদি
১০:০৫
গেরুয়া বসনে বাড়ি থেকে বেরলেন শুভেন্দু
০৯:৫৪
ব্রিগেডমূখী জনস্রোত
১৯:৩৮
লোক ভবনে শুভেন্দু
১৭:৪২
আর জি কর থেকে সন্দেশখালি সব ফাইল খুলব: শুভেন্দু
১৭:৪০
শহিদ স্মরণ শুভেন্দুর
১৭:২০
তৃণমূলকে বিঁধলেন শাহ
১৭:১৪
সীমান্ত সুরক্ষিত করব, বললেন শাহ
১৬:৫২
শনিতে শপথ ব্রিগেডে
১৬:৩৯
মুখ্যমন্ত্রী শুভেন্দুই
১৬:০৮
বৈঠকে বিজেপি নেতারা
১৫:৪১
আমন্ত্রণ বিমান বসুকে
১৫:৩৮
কলকাতায় যান নিয়ন্ত্রণ
১৪:০৮
কলকাতা পৌঁছলেন অমিত শাহ
১৫:৩২
চন্দ্রনাথ খুনে আক্ষেপ শুভেন্দুর
১৯:১০
কোথাও কোনও অশান্তি হয়নি: শুভেন্দু
১৯:০০
ভোটের ফল নিয়ে 'সুপ্রিম' দ্বারে মমতা!
১৮:০০
পঞ্চায়েতের দখল ঘিরে রণক্ষেত্র
১৭:৩০
বিজেপির মন্ত্রিসভায় সম্ভাব্য কারা?
১৭:২০
বাংলা পাচ্ছে উপমুখ্যমন্ত্রী?
১৬:৫১
বৃহস্পতিবার শহরে শাহ
১৫:০০
শনিবার ব্রিগেড ময়দানে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণে মোদি-শাহ
২০:২০
অভিষেকের দপ্তরের সামনে থেকে সরল বিশেষ নিরাপত্তা
১৯:৪৮
জয়ের পরদিনই ভবানীপুরে শুভেন্দু
১৯:৩৫
ভোট পরবর্তী হিংসার বলি বিজেপি কর্মী!
১৮:৪৫
ইম্পা দখল বিজেপির
১৭:০১
বোলপুরে ভোট-হিংসার বলি ১
১৬:২০
'ইস্তফা দেব না', বললেন মমতা
১৬:১০
সাংবাদিক বৈঠকে মমতা-অভিষেক
১৫:৪৯
নবান্নে 'জয় শ্রীরাম'
১৫:৩২
হিংসা রুখতে সচেতনতার বার্তা কলকাতা পুলিশের
১৪:০৭
উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী খুন
১৪:০২
তৃণমূলের পতনে কংগ্রেসের উল্লাস!
১৩:৩১
টালিগঞ্জে অরূপের অফিসে ‘তাণ্ডব’
১৩:১২
মমতার বাড়ির সামনে থেকে উঠল গার্ডরেল
১৩:০১
কলকাতায় তৃণমূলের বুথ এজেন্টের রহস্যমৃত্যু
১২:৪৩
কালীঘাটে সাংবাদিক বৈঠকে মমতা
৯ মে, শনিবার। শপথ গ্রহণের পর কলকাতায় শুভেন্দু অধিকারী। ছবি: পিটিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৪:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৪:৫২

options
link
Advertisement
শেষ আপডেট: ১৪:৪২

সমালোচকদের জবাব শুভেন্দুর

ব্রিগেডে শপথগ্রহণের পর সরাসরি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবিগুরুকে প্রণাম করে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করলেন তিনি। ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে তিনি বলেন, "সমালোচকদের চৈতন্য হোক"।

শেষ আপডেট: ১৩:৩৩

নতজানু হয়ে প্রণাম মোদির

শুভেন্দু অধিকারীর শপথ মঞ্চে বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রবল জনসুনামিতে ব্রিগেড দেখল জনতার শক্তি।

Advertisement
শেষ আপডেট: ১১:৩৬

নতুন মন্ত্রিসভায় কারা

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুড়ু।

নতুন মন্ত্রিসভায় কারা
ব্রিগেডে শপথপাঠ দিলীপ ঘোষের।
শেষ আপডেট: ১১:৩২

বাংলায় শপথ নিলেন শুভেন্দু

বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি।

শেষ আপডেট: ১১:২৬

কবিগুরুর ছবিতে মাল্যদান মোদির

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে প্রণাম মোদির। রয়েছে কেন্দ্র ও রাজ্যের শীর্ষ নেতৃত্ব।

কবিগুরুর ছবিতে মাল্যদান মোদির
ব্রিগেডে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে প্রণাম মোদির।
শেষ আপডেট: ১১:০৭

শ্যামাপ্রসাদের সঙ্গীর পায়ে হাত দিয়ে প্রণাম মোদির

ব্রিগেড মঞ্চে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষযাত্রার সঙ্গী শিলিগুড়ির মাখনলাল সরকারের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

makhanlal-cover
৯ মে, শনিবার। ব্রিগেড মঞ্চে শ্যামাপ্রসাদের সঙ্গী মাখনলাল সরকারকে প্রণাম মোদির। নিজস্ব ছবি
শেষ আপডেট: ১১:০৬

শপথগ্রহণে রয়েছেন কারা

ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল প্যাটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

শেষ আপডেট: ১০:৫৮

ব্রিগেডে দই, রসগোল্লা, ঝালমুড়ি

শপথে বাঙালিয়ানা। রয়েছে মিহিদানা, মিষ্টি দইয়ের স্টল। রসগোল্লায় বিকোচ্ছেদেদার। বাড়তি ভিড় ঝালমুড়ির স্টলে।

ব্রিগেডে দই, রসগোল্লা, ঝালমুড়ি
নিজস্ব ছবি
শেষ আপডেট: ১০:৩৫

ব্রিগেড যাচ্ছেন শাহ

নিউটাউনের হোটেল থেকে ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন অমিত শাহ।

শেষ আপডেট: ১০:২২

ব্রিগেডে পৌঁছলেন মোদি

শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্রিগেডে পৌঁছলেন মোদি
শেষ আপডেট: ১০:০৫

শুভেন্দুর শপথে থাকছেন বাবা, দাদা-বউদি

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর থেকে দলে দলে মানুষ বিগ্রেড আসছেন। রাস্তায় সেইসব মানুষের উচ্ছ্বাস ধরা পড়েছে। ছেলের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিশির অধিকারী। থাকছেন শুভেন্দুর দাদা ও বউদি।

শেষ আপডেট: ১০:০৫

গেরুয়া বসনে বাড়ি থেকে বেরলেন শুভেন্দু

গেরুয়া বসনে চিনার পার্কের বাড়ি থেকে বেরলেন শুভেন্দু অধিকারী। শপথ নিতে যাচ্ছেন ব্রিগেডে। পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

শেষ আপডেট: ০৯:৫৪

ব্রিগেডমূখী জনস্রোত

আজ মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করবেন শুভেন্দু অধিকারী। থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ। ব্রিগেডমূখী জনস্রোত।

শেষ আপডেট: ১৯:৩৮

লোক ভবনে শুভেন্দু

সরকার গঠনের আবেদন নিয়ে লোকভবনে গেলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্য়ায়, শান্তনু ঠাকুর, তাপস রায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। প্রস্তাবপত্র তুলে দিলেন রাজ্যপাল আরএন রবির হাতে।   

শেষ আপডেট: ১৭:৪২

আর জি কর থেকে সন্দেশখালি সব ফাইল খুলব: শুভেন্দু

শুক্রবার ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, "আর জি কর থেকে সন্দেশখালি সব ফাইল খুলব। সব দুর্নীতির তদন্ত হবে।"

শেষ আপডেট: ১৭:৪০

শহিদ স্মরণ শুভেন্দুর

সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, অমিত মালব্য, মঙ্গল সিংকে ধন্যবাদ। মোদিজি জিন্দাবাদ। আমি স্মরণ করতে চাই ৩২১ জন বিজেপি কর্মী যাঁরা প্রাণ দিয়েছেন। যাঁরা ক্ষতবিক্ষত হয়েছেন তাঁদের সব স্বপ্ন পূরণ হবে।"

শেষ আপডেট: ১৭:২০

তৃণমূলকে বিঁধলেন শাহ

অভয়ার মা থেকে রেখা পাত্র। তৃণমূল কংগ্রেসের আমনে নারী নির্যাতন মনে করালেন অমিত শাহ।

শেষ আপডেট: ১৭:১৪

সীমান্ত সুরক্ষিত করব, বললেন শাহ

এদিন অমিত শাহ বলেন, "পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত সিল করা হবে। জাতীয় নিরাপত্তাপ স্বার্থে সীমান্ত সিল করা হবে।"

শেষ আপডেট: ১৬:৫২

শনিতে শপথ ব্রিগেডে

শনিবার ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। শুক্রবার পরিষদীয় দলনেতা হিসেবে তাঁর নাম ঘোষণা করেন অমিত শাহ।

শেষ আপডেট: ১৬:৩৯

মুখ্যমন্ত্রী শুভেন্দুই

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: ১৬:০৮

বৈঠকে বিজেপি নেতারা

নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। একে একে ঢুকছেন শুভেন্দু অধিকারী-সহ শীর্ষ নেতারা। পদ্মকুড়ি হাতে ঢুকেছেন দিলীপ ঘোষ।

শেষ আপডেট: ১৫:৪১

আমন্ত্রণ বিমান বসুকে

শনিবার রাজ্যে নতুন সরকারের শপথগ্রহণ। রাজনৈতিক সৌজন্যের খাতিরে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হতে পারে বলে সূত্রের খবর। আমন্ত্রণ পেতে পারেন প্রবীণ রাজনীতিবিদ এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

শেষ আপডেট: ১৫:৩৮

কলকাতায় যান নিয়ন্ত্রণ

কলকাতার বেশ কয়েকটি রাস্তায় পার্কিংয়ের নিষেধাজ্ঞাও রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশের রাস্তা এজেসি বোস রোডের কিছু অংশ থেকে হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস্ ওয়ে, লাভার্স লেনের পাশে গাড়ি পার্কিং করা যাবে না। এছাড়া পরিস্থিতি অনুযায়ী আরও বেশ কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হতে পারে।

শেষ আপডেট: ১৪:০৮

কলকাতা পৌঁছলেন অমিত শাহ

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ। মসনদে বসবেন নতুন মুখ্যমন্ত্রী তার আগে আজ শুক্রবার কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

West Bengal Election Result: Amit Shah reaches Kolkata before Oath Taking Ceremony
৮ মে, শুক্রবার। নবনির্বাচিত বিজেপি বিধায়কদের শপথের আগে কলকাতায় অমিত শাহ। নিজস্ব চিত্র
শেষ আপডেট: ১৫:৩২

চন্দ্রনাথ খুনে আক্ষেপ শুভেন্দুর

বৃহস্পতিবার কলকাতা থেকে চন্দ্রনাথের দেহ নিয়ে যখনও গাড়ি রওনা দেয় তাঁর বাড়ি চণ্ডীপুরের দিকে, সেসময় শুভেন্দু বলে ওঠেন, ‘‘আমি ভবানীপুর না জিতলে হয়তো ওকে খুন হতে হতো না। বিরোধী দলনেতা ছিলাম বলেই আমার পিএ হিসেবে ওকেও টার্গেট করেছিল।”

শেষ আপডেট: ১৯:১০

কোথাও কোনও অশান্তি হয়নি: শুভেন্দু

কোথাও কোনও অশান্তি হয়নি। ২০২১ এবং ২০২৩ এর উদাহরণ তুলে ফের একবার তৃণমূলকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে ফিরেই আজ, বুধবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান তিনি। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় কমিশনকে ধন্যবাদ জানান শুভেন্দু। সঙ্গে আরও একবার মনে করিয়ে দেন, তৃণমূল সরকারের আমলের দুর্নীতি ও অমীমাংসিত মামলার ফাইল ফের খোলা হবে। এবং অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

শেষ আপডেট: ১৯:০০

ভোটের ফল নিয়ে 'সুপ্রিম' দ্বারে মমতা!

বুধবারও নিজের অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জয়ী প্রার্থীদের সঙ্গে কালীঘাটে বৈঠক করেন তৃণমূলনেত্রী। সাফ জানিয়ে দেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।” সেই সঙ্গে ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন বলেও জানিয়ে দেন মমতা।

শেষ আপডেট: ১৮:০০

পঞ্চায়েতের দখল ঘিরে রণক্ষেত্র

ঘুটিয়ারি শরিফ নারায়ণপুর পঞ্চায়েতের দখল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় রণক্ষেত্র। রাতারাতি বিজেপি ঝান্ডা লাগিয়ে দেয় এলাকাজুড়ে। আর এই ঝান্ডাকে সামনে রেখেই পঞ্চায়েত দখল করার চেষ্টা চলছিল ঘুটিয়ারি শরিফে। এলাকায় নারায়ণপুর পঞ্চায়েতের যখন দখল নিতে যায় স্থানীয় বেশ কিছু মানুষজন, তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়।

শেষ আপডেট: ১৭:৩০

বিজেপির মন্ত্রিসভায় সম্ভাব্য কারা?

সূত্রের খবর, নিশীথ প্রামাণিক এবং শংকর ঘোষকে রাখা হতে পারে মন্ত্রিসভায়। নিশীথ পেতে পারেন উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রিত্ব। শংকর ঘোষও হতে পারেন ওই দপ্তরেরই মন্ত্রী। ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী হতে পারেন অশোক দিন্দা। সাংস্কৃতিক জগতে বিচরণের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হতে পারেন রুদ্রনীল ঘোষ। স্বপন দাশগুপ্তকে শিক্ষামন্ত্রী করা হতে পারে। জগদ্দলে জয়ী প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমারও পেতে পারেন মন্ত্রিত্ব। রাজারহাট-নিউটাউন থেকে জয়ী পীযূষ কানোরিয়াকে স্বাস্থ্যমন্ত্রী করা হতে পারে। মন্ত্রিসভায় থাকতে পারেন বেশ কয়েকজন মহিলাও।

শেষ আপডেট: ১৭:২০

বাংলা পাচ্ছে উপমুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ‘ঘরের ছেলে’ শুভেন্দু অধিকারীই এগিয়ে। শোনা যাচ্ছে, এক কিংবা দু’জন উপমুখ্যমন্ত্রীও থাকবেন। সেখানে নাকি দৌড়ে বেশ খানিকটা এগিয়ে অগ্নিমিত্রা পল। ইতিমধ্যে অমিত শাহের দিল্লি বাসভবনে এই নিয়ে তাঁদের বৈঠকও হয়েছে বলেই খবর।

শেষ আপডেট: ১৬:৫১

বৃহস্পতিবার শহরে শাহ

কে হবে বাংলার নয়া মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভায় থাকবেন কারা। সব নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার শহরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব ঠিকঠাক থাকলে উপমুখ্যমন্ত্রীও পাবে বাংলা।

শেষ আপডেট: ১৫:০০

শনিবার ব্রিগেড ময়দানে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণে মোদি-শাহ

প্রধানমন্ত্রীর ঘোষিত দিনেই পড়ল সিলমোহর। রবীন্দ্রজয়ন্তীতেই হতে চলেছে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ। অনুষ্ঠানে থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন থাকবেন। এছাড়াও থাকবেন বিজেপি শাসিত ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ বহু বিজেপি সাংসদরাও।

শেষ আপডেট: ২০:২০

অভিষেকের দপ্তরের সামনে থেকে সরল বিশেষ নিরাপত্তা

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সামনে থেকে সরল বিশেষ নিরাপত্তা। এদিন সকালে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে থেকে সরানো হয়েছিল ব্যারিকেড।

শেষ আপডেট: ১৯:৪৮

জয়ের পরদিনই ভবানীপুরে শুভেন্দু

নন্দীগ্রামের পাশাপাশি মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও জয়ী শুভেন্দু অধিকারী। আর জয়ের পরদিনই ভবানীপুরে হাজির শুভেন্দু। তাঁকে ঘিরে কার্যত জনসমুদ্র। নেতাকে ঘিরে অকালহোলিতে মাতলেন বিজেপির কর্মী-সমর্থকরা।

শেষ আপডেট: ১৯:৩৫

ভোট পরবর্তী হিংসার বলি বিজেপি কর্মী!

রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি বিজেপি কর্মী। মঙ্গলবার বিকেলে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল নিউটাউন চত্বর। কাঠগড়ায় তৃণমূলের দাপুটে নেতা। অভিযুক্তের বাড়ি ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

শেষ আপডেট: ১৮:৪৫

ইম্পা দখল বিজেপির

মঙ্গলবার সকালেই জানা যায় যে, রাজ্য রাজনীতির পালাবদলের আবহে বিশেষ আলোচনার জন্য পিয়া সেনগুপ্তকে চিঠি মারফৎ আগামী ৭২ ঘণ্টা মধ্যে বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সেই চিঠিতে সাক্ষর করেছিলেন রতন সাহা, মিলন ভৌমিক, কৃষ্ণনারায়ণ দাগা, গৌতম দাস, কবিতা নষ্কর, মৃত্যুঞ্জয় রায় এবং শতদীপ সাহা। এরপর বিকেলে ইম্পার অফিসে সভাপতি পিয়াকে ঘিরে চূড়ান্ত বিক্ষোভ দেখান টলিপাড়ার বিজেপি সমর্থকরা।

শেষ আপডেট: ১৭:০১

বোলপুরে ভোট-হিংসার বলি ১

ভোট পরবর্তী হিংসা বোলপুরে! নানুরের সন্তোষপুর গ্রামে নিহত আবীর শেখ (৪৫) নামে এক তৃণমূল কর্মী।

শেষ আপডেট: ১৬:২০

'ইস্তফা দেব না', বললেন মমতা

কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "আমি ইস্তফা দেব না।"

শেষ আপডেট: ১৬:১০

সাংবাদিক বৈঠকে মমতা-অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে মমতা বলেন, "আমি এখন মুক্ত বিহঙ্গ। নির্বাচন কমিশনের সঙ্গে মিলে খেলা খেলেছে বিজেপি। ১০০ আসন লুট করা হয়েছে। কাউন্টিংয়ে খেলা হয়েছে। আইএএস, আইপিএসদের সব বদলে দিয়েছে। ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবন এমন নির্বাচন দেখিনি। সব সন্ত্রাসকে ছাপিয়ে গেল। ইন্ডিয়া জোটকে শক্ত করব।"

West Bengal Assembly Election Result 2026: 9 winning candidates absent at Mamata meeting in Kalighat
৫ মে, মঙ্গলবার। কালীঘাটে সাংবাদিক বৈঠকে মমতা।
শেষ আপডেট: ১৫:৪৯

নবান্নে 'জয় শ্রীরাম'

বিজেপির জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন সরকারি কর্মীরা। মঙ্গলবার জয় শ্রী রাম স্লোগানে মুখরিত নবান্ন। উঠল 'ভারত মাতা কি জয়' ধ্বনিও।

শেষ আপডেট: ১৫:৩২

হিংসা রুখতে সচেতনতার বার্তা কলকাতা পুলিশের

বিভিন্ন তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ। সমাজমাধ্যমে ভাইরাল করা হচ্ছে সেই সময় ছবি-ভিডিও। তা নিয়ে জনমানসে ছড়াচ্ছে আতঙ্ক। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বেশ কিছু খবর, ভিডিও ভাইরাল করা হচ্ছে। তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে সমাজমাধ্যমে কড়া বার্তা দিল কলকাতা পুলিশ।

শেষ আপডেট: ১৪:০৭

উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী খুন

উদয়নারায়ণপুরে বিজেপি কর্মীকে রড মেরে কুপিয়ে খুন! মৃতের নাম যাদব বর (৪৫)। অভিযোগের তির তৃণমূলের দিকে। সোমবার রাতে ঘটনাটি ঘটে উদয়নারায়নপুরের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানশ্রীতে।

শেষ আপডেট: ১৪:০২

তৃণমূলের পতনে কংগ্রেসের উল্লাস!

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এহেন হতাশাজনক ফলাফলের পর বহু কংগ্রেস কর্মীকেই আনন্দিত হতে দেখা গিয়েছে। এই প্রতিক্রিয়া অত্যন্ত ক্ষুব্ধ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

শেষ আপডেট: ১৩:৩১

টালিগঞ্জে অরূপের অফিসে ‘তাণ্ডব’

সোমবার রাতে টালিগঞ্জে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বসতি উন্নয়ন পর্ষদের অফিসের বাইরে তুমুল ভাঙচুরের অভিযোগ ওঠে। ডিজে বাজিয়ে নাচ করতেও দেখা গিয়েছে হামলাকারীদের।

শেষ আপডেট: ১৩:১২

মমতার বাড়ির সামনে থেকে উঠল গার্ডরেল

রাজ্যে ভোটপর্ব মিটেছে। বিপুল ক্ষমতা নিয়ে বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। নিজের গড় ভবানীপুর থেকে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে এই ফলাফলের পর মঙ্গলবার সকাল থেকেই কালীঘাটে পরিবর্তনর হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সুরক্ষার জন্য রাখা গার্ডরেল সরিয়ে দেওয়া হল। সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে আর বাধা নেই।

Guard rail removed infront of Mamata Banerjee's house at Kalighat
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে উঠল গার্ডরেল। ছবি: অরিজিৎ সাহা
শেষ আপডেট: ১৩:০১

কলকাতায় তৃণমূলের বুথ এজেন্টের রহস্যমৃত্যু

ভোটের ফলপ্রকাশের দিনই বেলেঘাটায় উদ্ধার তৃণমূলের বুথ এজেন্টের দেহ। তাঁর বাড়ির সামনে থেকে উদ্ধার হল দেহ। পরিবারের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি। যদিও গেরুয়া শিবির সে অভিযোগ অস্বীকার করেছে।

শেষ আপডেট: ১২:৪৩

কালীঘাটে সাংবাদিক বৈঠকে মমতা

বঙ্গ ভোটে ধরাশায়ী তৃণমূল। হেরে গিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে আজ মঙ্গলবার কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠকে মমতা। বিকেল ৪টের সময় বৈঠক ডেকেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.