বদলের বাংলায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ‘সুর বদলের’র সংখ্যা! রাজ্য রাজনীতিতে পালাবদলের আবহে গত পাঁচ দিনে নেটভুবনের আতশকাচে এহেন বহু ‘গুনীজনে’র মন্তব্য ধরা পড়েছে, যা নিয়ে সরগরম ওয়াকিবহালমহল। এমন আবহে চর্চায় সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) পোস্ট। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে বাংলার মঙ্গল কামনায় রত হয়েছেন টেলি অভিনেত্রী।
এই বিষয়ে আরও খবর
চব্বিশ সালের লোকসভা ভোটের আবহে প্রাক্তন শাসক শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা। এরপর তৃণমূলের একাধিক সরকারি অনুষ্ঠানের মঞ্চে জ্বলজ্বল করেছে সৌমিতৃষার উপস্থিতি। এমনকী ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের হয়ে শহরতলীর বিভিন্ন প্রান্তে ভোট প্রার্থনা করেছিলেন টেলি দর্শকমহলের প্রিয় ‘মিঠাই’। শুধু তাই নয়, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের দিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাইরাল হওয়া বিকৃত মিমের কথা মনে করিয়ে রাজ্যবাসীকে ভেবেচিন্তে ভোট দেওয়ার বার্তা দেন সৌমিতৃষা। কাট টু ৯ মে, ‘রবি’বারে ব্রিগেডে বাংলার নতুন সরকারের শপথগ্রহণের অনুষ্ঠানের দিন টেলিনায়িকার কণ্ঠে উলটো সুর! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে বাংলায় বিজেপির হাত ধরে উন্নয়নের ক্ষেত্রে আশাবাদী তিনি।
গত দেড় মাস ধরে বাংলার বিভিন্ন প্রান্তে জোড়াফুল শিবিরের হয়ে ভোটপ্রচার করেছিলেন। গ্রামেগঞ্জে প্রচারে পিচে একপ্রকার ঝড় তোলেন। সেই সৌমিতৃষাই এবার ব্রিগেডে বঙ্গের গৈরিকীকরণের দিন নতুন সরকারের শপথগ্রহণের প্রাক্কালে শুভেচ্ছা জানিয়ে বললেন, “ভারতীয় জনতা পার্টি এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা। আজ শপথ নিতে চলেছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী।…”

দর্শক-অনুরাগীদের প্রিয় ‘মিঠাই’ সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও গত দেড় মাস ধরে বাংলার বিভিন্ন প্রান্তে জোড়াফুল শিবিরের হয়ে ভোটপ্রচার করেছিলেন। গ্রামেগঞ্জে প্রচারে পিচে একপ্রকার ঝড় তোলেন। সেই সৌমিতৃষাই এবার ব্রিগেডে বঙ্গের গৈরিকীকরণের দিন নতুন সরকারের শপথগ্রহণের প্রাক্কালে শুভেচ্ছা জানিয়ে বললেন, “ভারতীয় জনতা পার্টি এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা। আজ শপথ নিতে চলেছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। আশা করি, এর মাধ্যমেই আমাদের রাজ্যে উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হবে। ইতিবাচক পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে। আমাদের রাজ্য যেন শান্তি-সমৃদ্ধির সঙ্গে এগিয়ে যায়। এবং নাগরিকরা যেন আরও ভালো সুযোগ পান। রাজ্যের মানুষের কল্যাণে কাজ করার জন্য নতুন সরকারের শক্তি, প্রজ্ঞা ও সাফল্য কামনা করছি। অভিনন্দন এবং অসংখ্য শুভেচ্ছা।”
অভিনেত্রীর এহেন পোস্ট ভাইরাল হতেই নেটভুবনের একাংশ প্রশ্ন তুলেছেন, ‘এযাবৎকাল দিদির প্রিয় পাত্রী কি এবার তবে বঙ্গের গেরুয়া ঝড়ে নিজেকেও রঙিন করে নিলেন?’ কারও বা আক্ষেপ, ‘সৌমিতৃষা আপনিও বাকিদের মতো ডিগবাজি খেলেন?’ একাংশ আবার, সৌমিতৃষা কুণ্ডুর এহেন শুভেচ্ছাবার্তায় সৌজন্যবোধ খুঁজে পেয়েছেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
প্রি-ওয়েডিং শুটে হবু স্বামীকে খুনের আগে পাসপোর্ট চুরি! পুণের হত্যাকাণ্ডের তদন্তে থ পুলিশ
-
‘আই অ্যাম ব্যাক’, জোড়া গোলে রোনাল্ডো দেখালেন ৪১ অবসরের নয়, পুনর্জন্মের বয়স…
-
ইরান যুদ্ধে ট্রাম্পের উপরে খাপ্পা রিপাবলিকানরাও! লড়াই থামাতে মার্কিন সেনেটে পাশ বিল
-
আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা! স্নাতকে ভর্তিতে ফাঁকা কলকাতার বহু কলেজ
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
নিবেদিত






