Advertisement
Advertisement
Bengal Election 2026

ভোটের মুখে শক্তিবৃদ্ধি! হুগলিতে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ এক ঝাঁক বিজেপি নেতার

রবিবার সপ্তগ্রামের ডানলপ কোয়ার্টার গ্রাউন্ডের জনসভায় অভিষেক যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৯:৪৬

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৯:৪৬

options
link
ভোটের মুখে শক্তিবৃদ্ধি! হুগলিতে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ এক ঝাঁক বিজেপি নেতার zoom
রবিবার সপ্তগ্রামের ডানলপ কোয়ার্টার গ্রাউন্ডের জনসভায় অভিষেকের হাত ধরে দলে যোগদান বিজেপি নেতাদের।
Advertisement

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে রবিবার দলে যোগদান করলেন হুগলি জেলা বিজেপির সহ-সভাপতি সুরেশ সাউ। তাঁর পাশাপাশি এদিন বিজেপির বেশ কয়েকজন বিশিষ্ট নেতা তৃণমূলে যোগদান করেন। রবিবার সপ্তগ্রামের ডানলপ কোয়ার্টার গ্রাউন্ডের জনসভায় অভিষেক যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন। এর ফলে ভোটের মুখে শক্তিবৃদ্ধি হল রাজ্যের শাসকদলের।

জানা গিয়েছে, বিজেপির জেলা সহ-সভাপতি ছাড়াও বাঁশবেড়িয়া মণ্ডল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, হুগলি জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক প্রভাত গুপ্ত, হুগলি জেলা যুব মোর্চা সহ-সভাপতি রাজেশ যাদব, বাঁশবেড়িয়া মণ্ডলের প্রাক্তন সভাপতি ও সপ্তগ্রামের আইটি ইন-চার্জ সুমিত অধিকারী, চুঁচুড়া মণ্ডলের প্রাক্তন যুব সভাপতি পবন চৌধুরী, হুগলি জেলা সোশ্যাল মিডিয়া সহ-আহ্বায়ক অর্ণব দাস, হুগলি জেলা এসসি/এসটি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, চুঁচুড়া মণ্ডল বিজেপি সভাপতি বিবেক সাউ এবং বাঁশবেড়িয়া কিষাণ মোর্চা সভাপতি সনৎ নন্দী এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের দাবি, মা-মাটি-মানুষের স্বার্থে ও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপির এক ঝাঁক নেতৃত্ব দলে যোগদান করেছেন।

Advertisement

অন্যদিকে, বনগাঁ উত্তর বিধানসভা গোপালনগর ২ পঞ্চায়েতের ৫০টি পরিবার রবিবার দুপুরে জেলা কার্যালয়ে তৃণমূল জেলা সভাপতির হাত ধরে দলে যোগদান করেন। এর মধ্যে কোনও পরিবার বিজেপির আবার কোনও পরিবার সিপিএমের সমর্থক। যোগদানকারীদের অভিযোগ, গত পাঁচ বছরে এলাকায় কোনও উন্নয়ন হয়নি। সেই কারণে তাঁরা তৃণমূলে যোগদান করেছেন। এদিন তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। যদিও এই যোগদান কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষ। তিনি বলেন, “তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। নিজেদের লোকজনদের সাজিয়ে তৃণমূলে যোগদান করাচ্ছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.