Advertisement
Advertisement
West Bengal Assembly Election

প্রচারে বেরিয়ে টাকা বিলি বিজেপির! পোস্ট ভাইরাল হতেই প্রার্থী সাফাই, ‘এআই ছবি’

সোশাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্কের মুখে কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার।

Advertisement
অসিত রজক
অসিত রজক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৮:৪০

link
অসিত রজক
অসিত রজক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৮:৪০

options
link
প্রচারে বেরিয়ে টাকা বিলি বিজেপির! পোস্ট ভাইরাল হতেই প্রার্থী সাফাই, ‘এআই ছবি’ zoom
কোতুলপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, ভাইরাল ছবি।

ভোটের (West Bengal Assembly Election) মুখে টাকা বিলির গুরুতর অভিযোগে কার্যত চাপে কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদার। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে এলাকায়। যদিও এই ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’। সোশাল মিডিয়ার ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি ও গেরুয়া উত্তরীয় পরিহিত এক ব্যক্তি যাকে বিজেপি প্রার্থী বলেই দাবি করা হচ্ছে এক গৃহবধূর হাতে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল তুলে দিচ্ছেন। ছবি ভাইরাল প্রশ্নের মুখে পড়েছে বিজেপির নির্বাচনী নৈতিকতা।

চাপে পড়ে পালটা আত্মপক্ষ সমর্থনে বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদারের দাবি, “ছবিটি সম্পূর্ণ ভুয়ো, এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। বিরোধীরা রাজনৈতিকভাবে পরাজিত জেনে অপপ্রচারের পথ বেছে নিয়েছে।”

তৃণমূল শিবির এই ঘটনাকে হাতিয়ার করে সরাসরি আক্রমণ শানিয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি দেবনাথ বাউড়ির তোপ, “মানুষের সমর্থন হারিয়ে বিজেপি এখন টাকার জোরে ভোট (West Bengal Assembly Election) কেনার পথে নেমেছে। কোতুলপুরে উন্নয়নের জবাব দিতে না পেরে এই ধরনের নোংরা রাজনীতি করছে তারা।” তিনি আরও দাবি করেন, নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করা এবং প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, চাপে পড়ে পালটা আত্মপক্ষ সমর্থনে বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদারের দাবি, “ছবিটি সম্পূর্ণ ভুয়ো, এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। বিরোধীরা রাজনৈতিকভাবে পরাজিত জেনে অপপ্রচারের পথ বেছে নিয়েছে।” তিনি জানান, ইতিমধ্যেই এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনাতেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছবির সত্যতা নিয়ে সংশয় মাঝেও বিজেপি প্রার্থীর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে। ভোটের আগে টাকা বিলির মতো গুরুতর অভিযোগে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী? ভাইরাল ছবির সত্যতা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও, কিন্তু এই ঘটনায় কোতুলপুরে বিজেপি স্পষ্টতই ব্যাকফুটে। এখন নির্বাচন কমিশন এই অভিযোগে কী পদক্ষেপ করে, সেটাই দেখার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.