Advertisement
Advertisement
West Bengal Assembly Election

‘ভোটের দিন বা পরে ভয় দেখানো হয়?’ নন্দীগ্রামবাসীর ‘মনের কথা’ শুনলেন কমিশনের সিইও

কালিয়াচকে ট্রাইবুন্যালের কাজে গিয়ে বিচারকদের আটকে রাখার মতো ঘটনাও সামনে এসেছে। যা নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই পরিস্থিতিতে একেবারে ময়দানে নেমে পড়েছে কমিশন।

Advertisement
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৬:৩২

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৬:৩২

options
link
‘ভোটের দিন বা পরে ভয় দেখানো হয়?’ নন্দীগ্রামবাসীর ‘মনের কথা’ শুনলেন কমিশনের সিইও zoom
নন্দীগ্রামে ভোটারদের সঙ্গে কথা বলছেন সিইও মনোজ আগরওয়াল।

ঘরে বসে নয়! পরিস্থিতি বুঝতে একেবারে ময়দানে নেমে পড়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। শনিবারই পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের বৈঠক করেন তিনি। এরপরেই আজ, রবিবার ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামে পৌঁছে গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ঘুরে দেখলেন সেখানকার স্পর্শকাতর বুথগুলি। শুধু তাই নয়, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন মনোজ আগরওয়াল। জানতে চান, ভোটের দিন এবং ভোটের পরে ভয় দেখানো হয় কিনা। আর তা বলতে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনেই কেঁদে ফেলেন এক মহিলা। 

এবার সন্ত্রাসমুক্ত ভোটের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। এমনকী মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। এমনকী কালিয়াচকে ট্রাইবুন্যালের কাজে গিয়ে বিচারকদের আটকে রাখার মতো ঘটনাও সামনে এসেছে। যা নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই পরিস্থিতিতে একেবারে ময়দানে নেমে পড়েছে কমিশন। এদিন নন্দীগ্রামে সাধারণ মানুষের কাছ থেকে কথা বলে পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করেন মনোজ আগরওয়াল। সেই সময় ওই মহিলার সঙ্গে কথা বলেন তিনি। কীভাবে ভোটের সময় সন্ত্রাসের মুখে তাঁদের পড়তে হয়, সে বিষয়ে বিস্তারিত মনোজ আগরওয়ালকে জানান ওই মহিলা। আর তা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। যদিও এবার যে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে সেই আশ্বাস দেন সিইও। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সন্ত্রাসমুক্ত ভোটের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। এমনকী মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। এমনকী কালিয়াচকে ট্রাইবুন্যালের কাজে গিয়ে বিচারকদের আটকে রাখার মতো ঘটনাও সামনে এসেছে। যা নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই পরিস্থিতিতে একেবারে ময়দানে নেমে পড়েছে কমিশন।

অন্যদিকে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেন তিনি। সেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ শোনেন। জানা গিয়েছে, ওই বৈঠকে বিজেপি অভিযোগ করে জানায়, বাইরে থেকে দুষ্কৃতীরা নন্দীগ্রামে ঢুকছে। ভয়ের পরিস্থিতি তৈরি করছে। পালটা বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস চালানো হচ্ছে বলে কমিশনের কাছে অভিযোগ জানায় তৃণমূল। দাবি, ময়নার বাকচা-সহ বিভিন্ন জায়গায় বিজেপি সন্ত্রাস চালানো হচ্ছে। জানা গিয়েছে, প্রত্যেকটি অভিযোগই কমিশন শুনেছে এবং ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। এমনকী ভগবানপুর এবং খেজুরিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকবে বলেও আশ্বাস মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.