ফের বিতর্কে জড়ালেন জামুড়িয়ার তৃণমূল প্রার্থী। হরেরাম সিংয়ের ছবি দিয়ে পড়ল পোস্টার। তৃণমূল কার্যালয়ে লাগানো পোস্টারে লেখা ‘কয়লা চোর হরেরাম’। যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর জেলায়। বিতর্কিত পোস্টার সাঁটানোর নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছে শাসকশিবির। ভোটের (West Bengal Assembly Election) আগে তৃণমূল প্রার্থীর রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে সরব দলের কর্মীরা। কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ, প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূল সমর্থকরা।
সোমবার সকালে জামুরিয়ার (Jamuria) বীজপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দেওয়ালে বিতর্কিত পোস্টার নজরে আসে কর্মীদের। সাঁটানো পোস্টারে লেখা ‘কয়লা চোর হরেরাম’। যা দেখেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, ‘বিধায়কের ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই পোস্টার লাগানো হয়েছে।’ প্রতিবাদে কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেন তাঁরা। প্রতিবাদ মিছিলে বিজেপির বিরুদ্ধে ওঠে স্লোগান।
আরও পড়ুন:
তৃণমূলের অভিযোগ, ‘বিজেপি ও সিপিএম চক্রান্ত করে আমাদের প্রার্থীর নামে কুৎসা ছড়াচ্ছে। পুলিশকে অবিলম্বে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তার করতে হবে।’ তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায়ের দাবি, ‘এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।’
তৃণমূলের ব্লক সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ সুব্রত অধিকারী বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, “বিরোধীরা চক্রান্ত করে আমাদের প্রার্থীর নামে কুৎসা ছড়াচ্ছে। পুলিশকে অবিলম্বে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তার করতে হবে।” তৃণমূলের এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায়ের দাবি, “এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। নিজেদের ঝামেলা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে তৃণমূল।”
দু’দিন আগেই পাণ্ডবেশ্বরের জনসভা থেকে জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের ছেলেকে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ মাথা পেতে নিয়েছিলেন খোদ হরেরাম সিং। এখন ভোটের (West Bengal Assembly Election) মুখে সেই তৃণমূল প্রার্থীকে অস্বস্তিতে ফেলার চেষ্টায় ‘কয়লা চোর’ পোস্টারকে হাতিয়ার করেছে গেরুয়াশিবির!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক
নিবেদিত


