জোট কাঁটায় বিদ্ধ বামফ্রন্ট। প্রার্থী তালিকা নিয়ে অসন্তুষ্ট ফরওয়ার্ড ব্লক। ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে কড়া চিঠি, অল ইন্ডিয়া ফরওর্য়াড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের। ফ্রন্টে আলোচনার মতো শ্যামপুকুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা না করা। কয়েকটি বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের বদলে সিপিএমের প্রার্থী ঘোষণা করার অভিযোগ তুলেছেন নরেন।
২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। শরীক দল ফরওয়ার্ড ব্লককে সঙ্গে নিয়ে এই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কিন্তু নরেনের অভিযোগ, দ্বিপাক্ষিক স্তরে ঠিক হয়েছিল তাদের ২২টি আসন ছাড়া হবে। সেই মতো তালিকা পাঠিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু আলোচনা মতো উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভায় প্রার্থী ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন:
নরেন চট্টোপাধ্যায় তাঁর চিঠিতে জানিয়েছেন, ২২টি কেন্দ্রের মধ্যে কোচবিহার উত্তর, সিতাই, জলপাইগুড়ি, হরিশচন্দ্রপুর (মালদহ), রানিনগর (মুর্শিদাবাদ), মধ্যমগ্রাম (উত্তর ২৪ পরগনা) ও গলসি এই ৭টি কেন্দ্রে প্রার্থীর নাম নিষ্পত্তি না হওয়ায় সেই আসনে প্রার্থীর নাম জানায়নি ফব। তাঁর অভিযোগ, একতরফা ভাবে কোচবিহার উত্তর, জলপাইগুড়ি, হরিশচন্দ্রপুর, গলসি কেন্দ্রে সিপিএম একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করেছে।

নরেন তাঁর চিঠিতে স্পষ্ট লিখেছেন, ‘এতে আমরা ক্ষুদ্ধ।’ নিজেদের আন্দোলনের কথা মনে করিয়ে তিনি লিখেছেন, ‘এই কেন্দ্রগুলিতে দীর্ঘ বাম আন্দোলনে ফরওয়ার্ড ব্লকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার নিরিখে কোনও ভাবেই উক্ত কেন্দ্রগুলি আমাদের পক্ষে ছাড়া সম্ভব নয়।’ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলেছেন তিনি।
এই চিঠি সামনে আসার পর স্পষ্ট বাম ঐক্যে ফাটল ধরেছে। ফ্রন্টের অন্দরেই প্রশ্ন, ভোটের আগেই জোটে যদি ‘জট’ দেখা যায় তাহলে কীভাবে লড়াই হবে! উল্লেখ্য, নির্বাচন কমিশন ভোট ঘোষণার পরই ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তারাই প্রথম প্রার্থী তালিকা সামনে আসে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফ্রন্টের দেওয়ালে চিড়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘যাঁরা তারকাটা হয় তাঁদের জীবনে অনেক মজার গল্প থাকে’, নতুন সিরিজ নিয়ে আড্ডায় বিক্রম
-
তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ বাংলাদেশের জঙ্গি সংগঠনের! বিস্ফোরক দাবি কাকলির
-
কোরীয় ঝড়ে ‘চেকমেট’ চেক প্রজাতন্ত্র, হাড্ডাহাড্ডি ম্যাচে জিতে বিশ্বকাপে এশীয় সূর্যোদয়
-
তৃণমূল সরকারের অসহযোগিতায় আটকে ছিল কাজ! বাধা কাটিয়ে অর্থনৈতিক করিডরের জমি দিল মুর্শিদাবাদ
-
বিশ্বকাপের মরশুমেও ভরপুর বিনোদন, ওটিটিতে মুক্তি পেল কোন কোন সিরিজ ও সিনেমা?
নিবেদিত


