দীর্ঘ ১৫ বছর পর সিপিএমের দৈনিক প্রভাতি মুখপত্র ‘গণশক্তি’ রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল। মুখপত্রের প্রথমেই পাতা জোড়া ওই বিজ্ঞাপন ছাপা হয়েছে। নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারীর ছবি সেই বিজ্ঞাপনে। রাজনীতির পালাবদলে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যে বাম সরকারের পতনের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সাল থেকেই গণশক্তিতে রাজ্য সরকারের সমস্ত বিজ্ঞাপন বন্ধ হয়েছিল। দেড় দশকে কোনও সরকারি বিজ্ঞাপন এই দৈনিক পায়নি। এবার রাজ্যে পালাবদল হতেই গণশক্তি রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল।
এই বিষয়ে আরও খবর
আজ, শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিলেন। মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরাও শপথ নেন। রাজ্যের বিজেপি সরকারের শপথগ্রহণের বিজ্ঞাপন গণশক্তির পাতায় প্রকাশিত হল। এ প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “আজকের বিজ্ঞাপন কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। এটাই হওয়া উচিত। দেখতে হবে ভবিষ্যতে কী হয়৷’’ রেল-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বিজেপির বাদবিচার ছিল। তেমন যাতে না হয়, সেই কথাও জানিয়েছেন সেলিম। তাহলে কি এবার থেকে আলিমুদ্দিন ধারাবাহিকভাবে এই বিজ্ঞাপন পাবে? সেই চর্চাও শুরু হয়েছে।
২০১১ সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণশক্তিতে রাজ্য সরকারের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। দীর্ঘ ১৫ বছর সরকারের কালো তালিকায় এই কাগজ ছিল বলে সিপিএমের অভিযোগ। ২০১৪ সালে বিজ্ঞাপন না পাওয়ার বিষয় নিয়ে কলকাতা হাই কোর্টেও মামলা করেছিল আলিমুদ্দিন।
২০১১ সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণশক্তিতে রাজ্য সরকারের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। দীর্ঘ ১৫ বছর সরকারের কালো তালিকায় এই কাগজ ছিল বলে সিপিএমের অভিযোগ। ২০১৪ সালে বিজ্ঞাপন না পাওয়ার বিষয় নিয়ে কলকাতা হাই কোর্টেও মামলা করেছিল আলিমুদ্দিন। কেন অন্যান্য সংস্থা বিজ্ঞাপন পেলে গণশক্তি তা পাবে না, সেই প্রশ্ন তোলা হয়েছিল। সেসময় হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, সরকারের দৃষ্টিভঙ্গি প্রত্যেক সংবাদপত্রের প্রতি সমান হওয়া উচিত। কোনও রাজনৈতিক দলের মুখপত্র যদি সংবাদপত্রের আইন মেনে কাজ করে, সেক্ষেত্রে সেটিকে সংবাদপত্র হিসেবেই দেখা উচিত। তবে আদালত এই বিষয়ে কোনও নির্দেশ দেয়নি। আদালতের পর্যবেক্ষণের পরও তৃণমূল সরকার গণশক্তিতে বিজ্ঞাপন দেয়নি।

বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে এবার তৃণমূল পরাজিত হয়েছে। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এল বঙ্গ বিজেপি। শপথগ্রহণের দিনই গণশক্তি নতুন করে রাজ্য সরকারি বিজ্ঞাপন পেল। প্রসঙ্গত, গণশক্তি এর আগে একাধিকবার কেন্দ্রীয় সরকারি ও বিজেপির দলীয় বিজ্ঞাপন পেয়েছে। সিপিএমের অন্দরের খবর, রাজ্য সরকারের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়ায় গণশক্তি-সহ দলের একাধিক পত্রপত্রিকা আর্থিক ক্ষতির মধ্যে দিয়ে চলেছে। এবার নতুন করে রাজ্য সরকারের বিজ্ঞাপন এলে আর্থিক সুরাহা হবে। এমনই মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক সিপিএম কর্মীরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিধানসভায় বিএ কমিটিতেও ঠাঁই নেই কালীঘাট তৃণমূলের, নাম ঋতব্রতপন্থীদের, আরও কোণঠাসা মমতাপন্থীরা
-
২৭ বছর ধরে জমি দখল মমতার ভাইয়ের, প্রতিবাদ করায় অত্যাচার! মুখ্যমন্ত্রীর দরবারে ক্যানসার আক্রান্ত বৃদ্ধা
-
ডন ৩’ বিতর্ক পেরিয়ে ‘প্রলয়’-এ মন! মাস্কে মুখ ঢেকে হনসল মেহতার অফিসে রণবীর
-
বারাণসীতে গঙ্গাবক্ষে মদ-মাংসের মোচ্ছব! তুঙ্গে বিতর্ক, ৫ জনকে গ্রেপ্তার করল যোগীর পুলিশ
-
আর ম্যাচের একদিন আগে আমেরিকায় প্রবেশ নয়! ইরানের উপর বিধিনিষেধ বদল ট্রাম্প প্রশাসনের
নিবেদিত






