রাজ্যে পালাবদলে বঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ভোটের ফলপ্রকাশের (West Bengal Assembly Election Result) পরের রাতেই ভাঙা হল লেনিনের মূর্তি! জয় শ্রীরাম ধ্বনি ও উল্লাসের মধ্যেই একদল মানুষ লেনিনের মূর্তি ভাঙল! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জে। মুর্শিদাবাদের প্রথমে মুখের অংশ ভাঙা হয়েছিল। পরে গোটা মূর্তিই বেশি থেকে উপড়ে ফেলা হয়েছে। ওই জায়গায় নতুন করে শিবাজি মূর্তি বসানো হবে। বা গোপাল পাঁঠার মূর্তি বসানো হবে। সেই কথাই প্রাথমিকভাবে ওই ভিড় থেকে উঠে এসেছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
এই বিষয়ে আরও খবর
মুর্শিদাবাদে এবার নির্বাচনে বিজেপি আটটি আসন পেয়েছে। ফলপ্রকাশের (West Bengal Assembly Election Result) পর থেকেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা, অশান্তির খবর ছড়াতে শুরু করেছে। মঙ্গলবার রাতে সেই অশান্তি দেখা গেল জিয়াগঞ্জে। গতকাল রাত ১০টা নাগাদ এক দঙ্গল মানুষ জড়ো হয়ে লেনিনের মূর্তি ভাঙা হল! আজিমগঞ্জ পুরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় শ্রীপৎ সিং কলেজ রয়েছে। সেই রাস্তার সামনেই লেনিন মূর্তি ছিল। বাম আমলে ওই মূর্তি বসানো হয়েছিল। এবার সেই মূর্তির উপরেই আক্রোশ গিয়ে পড়ল উন্মত্তদের।

রাতে এক দঙ্গল মানুষ সেখানে জড়ো হয়। এরপর ওই মূর্তির বেদিতে উঠে শুরু হয় মূর্তি ভাঙা। প্রথমে মাথার অংশ ভাঙা হয়। এরপর বেদি থেকে কাঠামোটিকে আলাদা করে উলটে ফেলা হয় বলে অভিযোগ। ওই ভাঙার সময় ভিড় থেকে জয় শ্রীরাম ধ্বনি তোলা হচ্ছিল। বহু মানুষকে ওই ভিডিও করতেও দেখা যায়। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমেও সেসব ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও সেসব ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। কিছু সময় পরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় জিয়াগঞ্জ থানার পুলিশ। এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, কারা মূর্তি ভেঙেছে তা এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের
নিবেদিত






