ঘরের ছেলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছে গোটা মেদিনীপুর। রবিবার সকাল থেকেই শান্তিকুঞ্জের সামনে ছিল জনসমুদ্র। বিকেলে কলকাতা আসার জন্য কনভয় নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন শুভেন্দু। কিন্তু নন্দকুমারে পৌঁছে গাড়ি থেকে রাস্তায় নামতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী। কেন? কারণ, সেখানেও তাঁর অপেক্ষায় ছিল জনপ্লাবন। গাড়ি থেকে নেমে কর্মী-সমর্থক-অনুগামীদের সঙ্গে হাঁটলে তিনি।
এই বিষয়ে আরও খবর

কাঁথিতে বেড়ে ওঠা। সেখানকার মাটিতেই রাজনীতিতে হাতে খড়ি। দু’বারের সাংসদ। তিনবারের বিধায়ক, তৃণমূল সরকারের মন্ত্রী। এখন ঘরের ছেলে ‘বুবাই’ মুখ্যমন্ত্রীর কুর্সিতে। এযেন পূর্ব মেদিনীপুরবাসীর কাছে এক পরম প্রাপ্তি। শনিবার সকালে শুভেন্দু মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই তাঁর বাড়ির সামনে মানুষের ঢল। রবিবার সকালে দেখা গেল, দূর-দূরান্তের মানুষ পৌঁছে গিয়েছেন শান্তিকুঞ্জে তাঁকে শুভেচ্ছা জানাতে। মুখ্যমন্ত্রীর পদে বসলেও তিনি যে সকলের চেনা বুবাই-ই রয়েছেন রবিবাসরীয় সকালেই তা প্রমাণ করে দিয়েছেন শুভেন্দু। বাড়িতেই সেরেছেন জনসংযোগ। দুপুরে মায়ের হাতের রান্না খেয়ে রওনা হয়েছিলেন কলকাতার উদ্দেশে।
কনভয় নন্দকুমার পৌঁছতেই দেখা যায়, রাস্তার দু’পাশে কার্যত জনপ্লাবন। মুখ্যমন্ত্রীকে একবার দেখতে, শুভেচ্ছা জানাতে অপেক্ষায় সকলে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সকলে। গাড়িতে বসেই তাঁদের সঙ্গে জনসংযোগ সেরে কলকাতা চলে আসতে পারতেন শুভেন্দু। কিন্তু তিনি তা করেননি। এলাকাবাসীকে সম্মান জানাতে কনভয় থামিয়ে নেমেছেন রাস্তায়। জনসংযোগ করতে দীর্ঘ রাস্তা পদযাত্রা করেন তিনি। সকলের সঙ্গে কুশল বিনিময় পর্ব শেষে মুখ্যমন্ত্রী রওনা হন কলকাতার পথে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
৫ ঘণ্টা মুখের উপর আস্ত মৌচাক! বিশ্বরেকর্ড ভারতীয় যুবকের, দেখুন ভয়ংকর ভিডিও
-
প্রাণহানির পর টনক নড়ল! কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের হোটেলগুলির ‘স্বাস্থ্যে’ নজর প্রশাসনের
-
বিশালের চওড়া হাতে টাইব্রেকারে জয়ী মোহনবাগান, ডুরান্ড ফাইনালে ফের ডার্বি
-
যন্তরে মন্তরে অতিরিক্ত বলপ্রয়োগে অভিযুক্ত পুলিশ, খতিয়ে দেখতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট
-
‘দিল্লিতে জেএনইউ, বাংলায় জেইউ’, যাদবপুরকে ‘শহুরে নকশালদের আঁতুরঘর’ বললেন অর্জুন সিং
নিবেদিত






