ভোটের আগে সংকল্পপত্র প্রকাশ করে বিজেপি। তাতে সাধারণ মানুষের কথা ভেবে নানা প্রতিজ্ঞা নেওয়া হয়েছে। তা যাতে বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে কড়া নজর বিজেপি নেতৃত্বের। সোমবার সকালে সল্টলেকের দলীয় কার্যালয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকের পরই সেকথা জানালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
এই বিষয়ে আরও খবর
শমীক বলেন, “সরকার সরকারের মতো চলবে। দলের সঙ্কল্পপত্র যাতে রূপায়িত হয়, তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ থাকবে। এই সরকার বিজেপি সরকার হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে।”
বৈঠক শেষে তিনি বলেন, “সরকার সরকারের মতো চলবে। দলের সঙ্কল্পপত্র যাতে রূপায়িত হয়, তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ থাকবে। এই সরকার বিজেপি সরকার হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে।”
এদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সকাল সাড়ে নটা নাগাদ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়ি যান। ফুলমালায় তাঁকে স্বাগত জানান স্থানীয়রা। এরপর শমীককে সঙ্গে নিয়ে একই গাড়িতে রাজ্য বিজেপি কার্যালয়ে যান শুভেন্দু। তাঁকে স্বাগত জানাতে সেজে ওঠে সল্টলেকের দলীয় কার্যালয়। ফুল, বরণডালায় রাজ্য বিজেপি দপ্তরে তাঁকে বরণ করে নেওয়া হয়। ২০৭টি পদ্মের মালায় তাঁকে বরণ করা হয়। কুলো হাতে শুভেন্দুকে অভ্যর্থনা জানান মহিলারা। এখানে একপ্রস্থ সাংগঠনিক বৈঠক সারেন শুভেন্দু।
এরপর সোজা নবান্নে পৌঁছন নতুন মুখ্যমন্ত্রী। সেখানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় তাঁকে। এরপর ১৪ তলায় নিজের দপ্তরে পৌঁছন নতুন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে নবান্নে পৌঁছে গিয়েছেন নবনির্বাচিত ৫ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনীয়া এবং নিশীথ প্রামাণিক। আজই নতুন বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। জানা গিয়েছে, এদিন নবান্নে তিনটি প্রশাসনিক বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হবেন নতুন মুখ্যমন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত
-
ঠেকেও শিখল না ভারত! ইংল্যান্ডেও হল না বৈভবের অভিষেক, শ্রেয়সের প্রথম একাদশে কারা?
-
সিকিমজুড়ে রয়েছে জনশ্রুতি! অবশেষে ক্যামেরাবন্দি বিলুপ্তপ্রায় ‘ইউরেশিয়ান লিংক্স’
-
আদালতে ১৫টি নথি জমা দিয়েও ভারতীয় নাগরিক প্রমাণে ব্যর্থ, কী ভুল হল অসমের ব্যক্তির?
নিবেদিত






