Advertisement
Advertisement
West Bengal Assembly Election

ভোট চাইতে গিয়ে ‘চোর’ স্লোগান শুনতে হল সজল ঘোষকে, বরানগরে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা

প্রচারে বেরিয়ে ফের ‘চোর চোর’ স্লোগানের মুখে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৯:০৮

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৯:০৮

options
link
ভোট চাইতে গিয়ে ‘চোর’ স্লোগান শুনতে হল সজল ঘোষকে, বরানগরে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা zoom
শুক্রবার, ২৭ মার্চ। বিজেপি প্রার্থী সজল ঘোষের উদ্দেশে 'চোর চোর' স্লোগান। নিজস্ব ছবি।
Advertisement

২০২৪-এর উপনির্বাচনের পুনরাবৃত্তি। প্রচারে বেরিয়ে ফের ‘চোর চোর’ স্লোগানের মুখে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। ভোট চাইতে গিয়ে আমজনতার ক্ষোভের মুখে পড়লেন তিনি। শুক্রবার বরানগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার সারছিলেন সজল। সেই সময় স্থানীয় কয়েকজন বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁর উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। তৃণমূলের অভিযোগ, সজল প্রচারে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় সরব হন এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্রে করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শুক্রবার সকালে বরানগরের শীতলা মাতা লেনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার কর্মসূচিতে বের হন বিজেপি প্রার্থী সজল ঘোষ। ভোট চাইতে গেলে স্থানীয় বাসিন্দাদের একাংশ বাড়ি থেকে বেরিয়ে তাঁর বিরুদ্ধে সরব হন। কিছুক্ষণের মধ্যে এলাকায় ‘চোর চোর’ স্লোগান ওঠে। এই নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ২০২৪ সালের উপনির্বাচনের প্রচারপর্বেও একাধিকবার স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল সজল ঘোষকে। ফলে ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে এলাকার আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বরানগর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর ও তৃণমূল নেতা অঞ্জন পাল বলেন, “বিজেপি প্রার্থী প্রচারের নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন। পাড়ার মহিলারা এর প্রতিবাদ জানিয়েছেন।” যদিও অভিযোগ উড়িয়ে সজল ঘোষের দাবি, “এটি বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না।”

Advertisement

রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন বিজেপি প্রার্থীরা। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। শুক্রবার সকালে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের একাধিক প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। এই নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এই আবহে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.