Advertisement
Advertisement
WB Assembly Election 2026

‘ক্ষমতা-যোগ্যতা নেই, সবকটা ল্যাম্পপোস্ট’, তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীর বেফাঁস মন্তব্যে অস্বস্তি

পূর্বস্থলী উত্তর কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে।

অভিষেক চৌধুরী
অভিষেক চৌধুরী

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৮:২৫

link
অভিষেক চৌধুরী
অভিষেক চৌধুরী

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৮:২৫

options
link
‘ক্ষমতা-যোগ্যতা নেই, সবকটা ল্যাম্পপোস্ট’, তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীর বেফাঁস মন্তব্যে অস্বস্তি zoom
ভোটের আগে কর্মিসভায় দল নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীর।
Advertisement

ভোট (WB Assembly Election 2026) মরশুমে প্রচারের চাপে কার্যত স্নায়ু নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন কাজ। একে তীব্র গরম, তারউপর লাগাতার জনতার দরবারে হাজিরা দেওয়া – জোড়া ফলায় বিদ্ধ প্রার্থীরা। মাঝেমাঝে বেলাগাম কথাবার্তাও বলে ফেলছেন তাঁরা। সেভাবে এক বেফাঁস মন্তব্য করে ভোটের মুখে দলকে অস্বস্তিতে ফেললেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বসুন্ধরা গোস্বামী। যদিও তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে ঢাল হয়ে দাঁড়িয়ে যথাযথ অর্থ বুঝিয়ে দিয়েছেন এলাকায় দলের সহ-আহ্বায়ক রাজকুমার পাণ্ডে। তবে বিতর্কে ধুয়ো দিয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।

ভাইরাল ভিডিও তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমরা যারা মানে দিদি আমাদের যাঁদের পাঠান, তাঁদের কোনও ক্ষমতা, কোনও যোগ্যতা কিচ্ছু নেই। সবকটা ল্যাম্পপোস্ট। একটাই পোস্ট জানবেন পশ্চিমবঙ্গে, বাকি সব ল্যাম্পপোস্ট। একটা ধাতানি দিলে সবার পোস্ট একেবারে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। আমাদের সত্যিই কোনও ক্ষমতা নেই।” যদিও তাঁর এই বক্তব্যের সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন।’ 

রবিবার কর্মিসভায় বসুন্ধরা গোস্বামীর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। যদিও ‘সংবাদ প্রতিদিন’ ওই ২২ সেকেন্ডের ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভিডিওয় দেখা গিয়েছে, বসুন্ধরা গোস্বামী পূর্বস্থলী ২ ব্লক সভাপতি-সহ অন্য নেতৃত্বকে পাশে বসিয়ে ঘরোয়া একটি সভা করছেন। সেখানে তিনি বলেন, “আমরা যারা মানে দিদি আমাদের যাঁদের পাঠান, তাঁদের কোনও ক্ষমতা, কোনও যোগ্যতা কিচ্ছু নেই। সবকটা ল্যাম্পপোস্ট। একটাই পোস্ট জানবেন পশ্চিমবঙ্গে, বাকি সব ল্যাম্পপোস্ট। একটা ধাতানি দিলে সবার পোস্ট একেবারে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। আমাদের সত্যিই কোনও ক্ষমতা নেই।” যদিও তাঁর এই বক্তব্যের সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন।’ এমন বিতর্কিত মন্তব্য নিয়ে অবশ্য পরে বসুন্ধরার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ঘুরে ঘুরে প্রচার করছেন বসুন্ধরা গোস্বামী। তার ফাঁকে কর্মিসভা থেকে বিতর্কিত মন্তব্য তাঁর।

এনিয়ে বিতর্ক দানা বাঁধতেই পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কো-কনভেনর রাজকুমার পাণ্ডের ব্যাখ্যা, “আমি ওই মিটিংয়ে ছিলাম। বসুন্ধরাদেবী যেটা বলতে চেয়েছেন, আমাদের মুখ হচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশীর্বাদ মাথায় রয়েছে বলেই আমাদের মূল্য। এটা নিয়ে অপপ্রচার হচ্ছে।” এই কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রদীপকুমার সাহা বলেন, ”এতদিন আমরা যে কথা বলতাম, সেটাই এবার বসুন্ধরা স্বীকার করে নিলেন। উনি হারবেন জেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এমন মন্তব্য করেছেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.