সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার ফিলিপিন্সের কাছে দুর্ঘটনায় ডুবে গিয়েছিল একটি পণ্যবাহী জাহাজ ‘এমারেল্ড স্টার’। নিখোঁজ হয়েছিলেন ২৬ জন ভারতীয়। কিন্তু ৭২ ঘণ্টা কেটে গেলেও এখনও উদ্ধার করা যায়নি অনেককেই। ২৬ জন ভারতীয়র মধ্যে এখনও নিখোঁজ ১০ জন ভারতীয়। সোমবার রাতে টুইট করে জানালেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাশাপাশি আশ্বস্ত করে জানালেন, ভারতীয় নৌসেনার সঙ্গে উদ্ধারকার্যে সবরকম সাহায্য করছে জাপান।
[শীঘ্রই শুরু হতে পারে পরমাণু যুদ্ধ, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার]
নিজের টুইটার হ্যান্ডেলে সুষমা স্বরাজ টুইট করে বলেন, ‘এমারেল্ড স্টার জাহাজে ২৬ জন ভারতীয় ছিলেন। তার মধ্যে ১৬ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ ১০ জন।’ পাশাপাশি তিনি বলেন জাপানের কোস্টগার্ড বাহিনীও উদ্ধারকার্যে সাহায্য করছে। ‘জাপানে ভারতীয় দূতাবাসের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জাপান কোস্টগার্ডের একটি হেলিকপ্টার এবং ২ জাহাজ উদ্ধারকার্যে সাহায্যের জন্য রয়েছে। ম্যানিলায় পৌঁছেছে ভারতীয় নৌসেনার পি৮১ জাহাজও। নিখোঁজ ভারতীয়দের খুঁজতে সেটিকেও কাজে লাগানো হচ্ছে।’ উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে পাঁচজন আপাতত ফিলিপিন্সের ইরেনে রয়েছে। তাঁদের খুব শীঘ্রই ভারতে আনা হবে। জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার।
Indian Embassy in Japan has informed me that a helicopter and 2 patrol vessels of Japan Coast Guard are engaged in search/rescue operations.
— Sushma Swaraj (@SushmaSwaraj) 16 October 2017
Indian Navy P81 has reached Manila and has also joined the search and rescue operation for missing Indians. /3
— Sushma Swaraj (@SushmaSwaraj) 16 October 2017
এর আগে শুক্রবার ফিলিপিন্সের ওকিনওয়ার কাছে অবস্থিত ইশিগাকি দ্বীপপুঞ্জের কাছে জাহাজডুবির ঘটনাটি ঘটে। গভীর রাতের দিকে একটি বিপদসংকেত আসে জাহাজটি থেকে। তখন ফিলিপিন্সের উত্তর দিক থেকে ২৮০ কিলোমিটার পূর্বে যাচ্ছিল জলযানটি। জাপানের উপকূলরক্ষী বাহিনীর তরফে বলা হয়, ঝড়ের কবলে পড়ে সলিলসমাধি ঘটেছে জাহাজটির। বিপদসংকেত অনেক দেরিতে এসে পৌঁছানোয় উদ্ধারকারী দল সময়মতো পৌঁছতে পারেনি। তারপরই অবশ্য জোরকদমে শুরু হয় তল্লাশি অভিযান। আপাতত জাপান, ফিলিপিন্স ও চিনের ভারতীয় দূতাবাসগুলি পরিস্থিতির উপর নজর রাখছে।
[গুরুংবাহিনীর সঙ্গে মোকাবিলায় এবার পুলিশের হাতে অত্যাধুনিক বুলেটপ্রুফ জ্যাকেট]
সর্বশেষ খবর
-
দুই বিদেশি মহিলাকে অপহরণ করে গণধর্ষণ, পাকিস্তানের নাক কাটল খোদ উপপ্রধানমন্ত্রীর আত্মীয়
-
এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি! জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীর ‘কীর্তি’তে জোর শোরগোল
-
নির্বাচনে সুপ্রিম হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের! বিজেপি বলছে, ‘গণতন্ত্রকে অস্বীকারের চেষ্টা’
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র