সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্য তুরস্কের কায়সেরি প্রদেশে এক বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত ও ৪৮ জন আহত হয়েছেন৷ শনিবার, এরসিয়েস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে বিস্ফোরণটি ঘটে৷ সেনাবাহিনীর একটি বাসকে লক্ষ্য করে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়৷ ডিউটি শেষ করে ওই বাসে করে সেনাবাহিনীর সদস্যরা ফিরছিলেন৷
ঘটনার পরই তুরস্কের সুপ্রিম বোর্ড অফ রেডিও ও টেলিভিশনের উপর সাময়িক নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে৷ বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হওয়া মৃতদেহ ও আহতদের ছবি, ফুটেজের সরাসরি সম্প্রচার দেখানো নিষিদ্ধ করা হয়েছে৷ নিহত সৈনিকরা কমান্ডো ব্রিগেডের সদস্য ছিলেন বলে জানিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল৷ বিস্ফোরক মজুত করা গাড়িটির পাশ কাটিয়ে যাওয়ার সময় আচমকা সশব্দে ফেটে যায় গাড়িটি৷ বিস্ফোরণের প্রচণ্ড তীব্রতায় মাটি থেকে উঠে যায় বাসটি৷ তুরস্কের সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে ১৩ জন সেনা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন৷
দেখুন অসম্পাদিত ভিডিও:
#BREAKING First video footage from the explosion scene in #Turkey‘s #Kayseri. Witnesses say it is a car bomb attack. pic.twitter.com/AqJKyvkXuL
— Mehmet Dikbayir (@dikbayir_en) December 17, 2016
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা