সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট শিশুটিকে একেবারে ঝাঁকিয়ে দিয়েছিল বাবা! কেন এমন করেছিল তা এখনও জানতে পারেনি পুলিশ৷ কিন্তু এই ঘটনার জেরে যা ঘটল তা মর্মান্তিক৷ দু’মাসের শিশুটি প্রাণ হারাল! ইংল্যান্ডের নটিংহ্যামে ঘটল এই ঘটনা৷ জানা গিয়েছে, শিশুটিকে ঘোরতর জখম অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু সেখানেই মৃত্যু হয় তার৷ চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির দেহে বাইরে থেকে বিশেষ কোনও আঘাতের চিহ্ন না থাকলেও শিশুটির মাথার ভিতরে রক্তক্ষরণ হয়৷ আর তার ফলেই মৃত্যু হয় শিশুটির৷
এক প্রতিবেশী জানিয়েছেন, শিশুটির বাড়ি থেকে আচমকা খুব জোরে শব্দ পেয়েই তাঁরা সেখানে ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার করেন৷ তাঁদের দাবি বাচ্চাটিকে হত্যার জন্য তার বাবা দায়ী৷
অভিযুক্ত হিসাবে শিশুটির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ৷ নটিংহ্যাম কাউন্ট আদালতে আপাতত সে বিচারাধীন অবস্থায় রয়েছে৷
সর্বশেষ খবর
-
ব্রিটিশ ভারতের এই ৪ রেলপথে আজও ভ্রমণ করতে পারেন, দেশের কোথায় কোথায় অবস্থিত জানেন?
-
‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, অকপট স্বীকারোক্তি রচনার, মুখ খুললেন ‘আরবানা’ বিতর্কেও
-
জন্মশতবর্ষে মহানায়ককে শ্রদ্ধা, কলকাতায় ৪ দিনের বিশেষ প্রদর্শনী ‘উত্তম- দ্য মহানায়ক’
-
এবার ডিম খেলেন উপাসনা! আশুতোষ কলেজে জনরোষের মুখে কালীঘাট তৃণমূলের নেত্রী
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!