সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সফল ও স্বাচ্ছন্দ্যের জীবনের লক্ষ্যে তেলঙ্গানা থেকে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন দুই তরুণী। যদিও সেখানে মর্মান্তিক ভাবে জীবনাবসান হল তাঁদের। ক্যালিফোর্নিয়ায় পথদুর্ঘটনায় মৃত্যু হল স্নাতকোত্তর পাঠরত ২৫ বছরের পুল্লখন্ডম মেঘনা রানী এবং বছর ২৪-এর কাদিয়ালা ভাবানার।
শনিবার সন্ধ্যায় আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেঘনা ও ভাবানার। উভয়েই তেলেঙ্গানার মেহবুবাবাদ জেলার মুলকানুর গ্রামের বাসিন্দা। বছর তিনেক আগে স্নাতকোত্তর পড়াশোনার জন্য আমেরিকা পাড়ি দিয়েছিল তাঁরা। ক’দিন পরেই ডিগ্রি পাওয়ার কথা ছিল তাঁদের। ফলে কর্মসংস্থানের চেষ্টাও শুরু করেছিলেন মেঘনা ও ভাবানা। তার আগেই প্রাণ গেল তাঁদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের আলাবামা হিল এলাকার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তেলেঙ্গানার বাসিন্দা দুই তরুণী। একটি গাড়িতে যাচ্ছিলেন তাঁরা। এক সময় চালক নিয়ন্ত্রণ হারালে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। তাতেই মৃত্যু হয়েছে মেঘনা ও ভাবানার। ঠিক কোন কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ। বাড়ির মেধাবী মেয়েকে হারিয়ে শোকগ্রস্ত দুই পরিবার। তারা দুই তরুণীর দেহ দেশে ফেরাতে তেলেঙ্গানা রাজ্য সরকার এবং ভারতের বিদেশ মন্ত্রকের সাহায্য় প্রার্থনা করছেন।
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী