সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে ফের নিজেদের যোগ্যতা প্রমাণ করল ভারত৷ নিজেদের সেরা প্রমাণ করে ১ লক্ষ ডলার পুরস্কার জিতে নিল ভারতীয় বংশোদ্ভুত যমজ দুই বোন৷ সঙ্গী আরও এক ভারতীয় বংশোদ্ভুত কিশোর৷ তাও আবার কিনা অঙ্ক, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিযোগিতায়৷
নিউ ইয়র্কের এই প্রতিযোগিতায় এককভাবে পুরস্কার জিতে নেওয়ার পর অধ্যা ও শ্রিয়া এরা দুজনেই তাঁদের দলের সঙ্গে পুরস্কার ভাগ করে নিয়েছে৷ যমজ এই দুই বোন টেক্সাসের একটি স্কুলের ছাত্রী৷ মঙ্গলবার স্কিৎজোফ্রেনিয়া রোগীর মস্তিস্ক স্ক্যান ও মানসিক নিরীক্ষণ সংক্রান্ত একটি প্রজেক্টের উপর তারা কাজ করছিল৷ এককভাবে পুরস্কার জিতে নেওয়া আরও এক ভারতীয় বংশোদ্ভুত কিশোরের বিনিত এদুপুগান্তির প্রজেক্টের বিষয় ছিল জীবাণু থেকে তৈরি ব্যাটারি যা চিকিৎসাক্ষেত্রে কাছে লাগবে৷ বিনিত পোর্টল্যান্ডের একটি স্কুলের ছাত্র৷ বিনিত একক ভাবে এই পুরষ্কার জিতে নিলেও দলের সকলের সঙ্গেই পুরস্কারের টাকা ভাগ করে নেয়৷

এছাড়াও আরও দুই ভারতীয় কিশোরও যুগ্মভাবে পুরস্কার জিতে নেয়৷ সিমেন্স ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৬০০ প্রোজেক্টে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের মোট ২,১৪৬ জন ছাত্র-ছাত্রী৷ প্রতিযোগিতায় নির্বাচিত ১৯ জন ছাত্র-ছাত্রী ফের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেবে৷
সর্বশেষ খবর
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত