সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা। মার্কিন মুলুকের পেনসিলভেনিয়ায় এক দুষ্কৃতীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ৩ পুলিশকর্মীর। আহত হয়েছেন আরও ২ জন। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজেরও।
পুলিশ সূত্রে খবর, কোডোরাস টাউনশিপের হ্যার রোডে একটি তদন্তের জন্য গিয়েছিলেন ৫ জন পুলিশকর্মী। অভিযোগ, সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। পালটা জবাব দেয় পুলিশও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরও বাহিনী। বেশ কিছুক্ষণ দু’পক্ষের লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় বন্দুকবাজের। তবে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৩ পুলিশকর্মীও। কিন্তু কী কারণে তাঁদের উপর হামলা হল, তা এখনও স্পষ্ট নয়। বন্দুকবাজের পরিচয়ও এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় আহত হয়েছে আরও ২ পুলিশকর্মী। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
পেনসিলভেনিয়ার গভর্নর জোশ শাপিরো বলেন, “বন্দুকবাজের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তিন পুলিশকর্মী। এই ঘটনায় আমি গভীর শোকহত। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।”
সর্বশেষ খবর
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ