সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন মুলুকে বন্ধুকবাজের হানা৷ এবারে ওয়াশিংটনের বার্লিংটনের ক্যাসকেড শপিং মলে এলোপাথারি গুলি চালালো এক দুষ্কৃতী৷ হামলায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ নিহতদের মধ্যে তিনজনই মহিলা বলে জানা গিয়েছে৷
শুক্রবার স্থানীয় সময় সন্ধে সাতটা নাগাদ ক্যাসকেড মলে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়৷ প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ বার্লিংটন স্টেট পেট্রলের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস জানিয়েছেন, আততায়ী ছাই রঙের পোশাক পরে ছিল৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ শেষ তাকে ইন্টারস্টেট-৫ এর দিকে যেতে দেখা গিয়েছে৷
উইকএন্ডের আগে সন্ধের শপিং সারতে অনেকেই ভিড় জমিয়েছিলেন বার্লিংটনের ক্যাসকেড মলে৷ আচমকা এই হামলায় আতঙ্কিত সবাই৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ কী কারণে দুষ্কৃতী এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও অন্ধকারে পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!
-
সিএবির সাপোর্ট ছাড়া একশো ম্যাচ খেলতে পারত? ‘প্রতিভাহীন’ সৌরাশিসকে পালটা কোষাধ্যক্ষের
-
তৃণমূলের হাতছাড়া বিধাননগর পুরনিগমও! ইস্তফা দিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী