সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা নেপালে (Nepal)। মৃত্যু হয়েছে ৪ ভারতীয়র। হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। পাঁচজনই বিহারের (Bihar) সমস্তিপুরের বাসিন্দা বলে খবর। প্রত্যন্ত এলাকা দুর্ঘটনা হওয়ার দরুণ এখনও দেহ উদ্ধার করা যায়নি বলে খবর।
মঙ্গলবার বাগমতী প্রদেশের সিন্ধুলি জেলায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, কাঠমান্ডু যাওয়ার পথে খাদে পড়ে যায় গাড়িটি। খাদটি অন্তত ৫০০ মিটার গভীর ছিল। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুজনকে কোনও মতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়। আরেক জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
[আরও পড়ুন: রাম-বাম জোটে ভয়, নিচুতলায় বিজেপি সংস্রবের খবর পেলেই শাস্তি, নেতাকর্মীদের কড়া বার্তা সিপিএমের]
দুর্ঘটনাস্থল এতটাই প্রত্য়ন্ত যে সেখান থেকে এখনও গাড়ি ও মৃতদের দেহ উদ্ধার করা যায়নি। পুলিশ সুপার আর কে সিলওয়াল জানিয়েছেন, বিহারের নম্বর প্লেটের একটি গাড়ি কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। গাড়িটি খাদে পড়ে যায়। উদ্ধারকার্যের জন্য সেনা যাচ্ছে ঘটনাস্থলে। তবে যাদের মৃত্যু হয়েছে তারা বেড়াতে গিয়েছিলেন না কি কাজের সূত্রে নেপালে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
[আরও পড়ুন: ভোরের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকানের ভিতর ঝলসে মৃত বাবা-ছেলে]
সর্বশেষ খবর
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা
-
১৯৭০-এর মডেল, ৬,১৭৫ গ্রাম সোনা! ফুটবল বিশ্বকাপ ট্রফির দাম শুনলে চমকে যাবেন
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা