সুকুমার সরকার, ঢাকা: সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল বাংলাদেশের নিরাপত্তাবাহিনী। বুধবার ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হল জেএমবির আইটি শাখার প্রধান আশফাক-ই আজম-সহ চার জঙ্গিকে। গোপন সুত্রে খবর পেয়ে যাত্রাবাড়ী ফ্লাইওভারের পাশে অবস্থিত জঙ্গিদের আস্তানাটি ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। গ্রেপ্তার করা হয় ওই চার জঙ্গিকে।
র্যাব মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল আজম জানান, ভোরের আলো ফোটার আগেই এই অভিযান চালানো হয়। জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। র্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বিস্ফোরক তৈরির যে ধরনের সরঞ্জাম আমরা দেখতে পেয়েছি সেগুলি সাধারণত নাশকতায় ব্যবহার হয়ে থাকে।
মুফতি মাহমুদ খান বলেন, ২৩ জানুয়ারি জঙ্গিরা এই পাঁচতলা বিল্ডিং-এর দোতলায় বাড়িটি ভাড়া নিয়েছিল। বাড়ির মালিক একজন মহিলা। জঙ্গিরা নিজেদের শ্রমিক পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেয়।
সর্বশেষ খবর
-
ডেঙ্গু রুখতে রাজ্যে ৩ দিনের মেগা স্বচ্ছতা অভিযান, জমিতে ঝোপঝাড় থাকলেও হতে পারে জরিমানা
-
এবার আইসক্রিমের দুনিয়ায় আম্বানিরা, মাত্র ১০ টাকাতেই মিলবে পছন্দসই ফ্লেভার!
-
কাশ্মীরজুড়ে ফের পণ্ডিতদের হুমকি! ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ফারুকের প্রশ্ন, ‘অন্য হিন্দুরা নিরাপদে কীভাবে’
-
ভারত ছেড়ে লন্ডনেই কেন স্থায়ী বসবাস বিরুষ্কার? কারণ ফাঁস মাধুরী দীক্ষিতের চিকিৎসক স্বামীর
-
হিমাচলে ধস-হড়পা বানে ৬৪ দিনে মৃত ২৫৯! বন্ধ ১৫০টি রাস্তা, ক্ষয়ক্ষতি ১২০০ কোটির বেশি