রাশিয়ার সঙ্গে যুদ্ধের মাঝেই দেশের অন্দরে আততায়ী হামলা ইউক্রেনে (Ukraine Shooting)। জনবহুল স্থানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। পালটা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীর। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে কিয়েভের দক্ষিণ হলোসিভস্কিতে। ৬ জনের মৃত্যুর পাশাপাশি অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বন্দুকবাজ রাস্তা দিয়ে যাওয়ার সময় সাধারণ নাগরিকদের নিশানা করে। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় চার জনের। এরপর পাশের একটি সুপার মার্কেটে ঢুকে সেখানকার মানুষকে পণবন্দি করে। সেখানেও ২ জনকে হত্যা করে হামলাকারী। ইউক্রেনের মন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো বলেন, ওই বন্দুকবাজের সঙ্গে কথা বলে তাঁকে প্রথমে থামানোর চেষ্টা করে পুলিশ। তবে কাজ না হওয়ায় অভিযানে নামে পুলিশ। গুলিতে মৃত্যু হয় ওই হামলাকারীর।
আরও পড়ুন:
এই ঘটনা ঘটেছে কিয়েভের দক্ষিণ হলোসিভস্কিতে। ৬ জনের মৃত্যুর পাশাপাশি অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, এই ঘটনায় অন্তত ১২ জন জখম হয়েছেন। এঁদের মধ্যে শিশুও রয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন এক যুবতীর মৃত্যু হয়েছে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই আততায়ী যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেখানে আগুন ধরে গিয়েছে। দাবি করা হচ্ছে, অ্যাপার্টমেন্টে বিস্ফোরক বোঝাই করা ছিল যার জেরেই এই ঘটনা।
গোটা ঘটনায় মুখ খুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, হামলাকারী সুপার মার্কেটে ৪ জনকে পণবন্দি করেছিল। পুলিশের তরফে অভিযান চালিয়ে তাঁদের মুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই আততায়ীর মৃত্যু হয়েছে। তবে কেন এই হামলা চালানো হল তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?