থাইল্যান্ডের দু’টি পৃথক চিড়িয়াখানায় ১০ দিনে মৃত্যু হল ৭২টি বাঘের। ইতিমধ্যেই ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ডিস্টেম্পার ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ওই বাঘগুলির। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদমাধ্যম এপি-র খবর অনুযায়ী, চলতি মাসের প্রথম দিকে থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশের মে তাইং এবং মে রিম জেলায় ঘটনাটি ঘটেছে। ৮ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ওই দুই জেলার দু’টি পার্কে মৃত্যু হয়েছে মোট ৭২টি বাঘের। সূত্রের খবর, ওই বাঘগুলির শরীরে সেই অর্থে কোনও অসুস্থতার লক্ষণ দেখা যায়নি। তবে তারা দুর্বল হয়ে পড়েছিল। তারপরই একে একে তাদের মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, বাঘগুলি ক্যানাইন ডিসটেম্পার ভাইরাসে আক্রান্ত হয়েছিল। কিন্তু কীভাবে এই ভাইরাসের সংক্রমণ হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার শুরু হয়েছে।
জানা গিয়েছে, দু’টি পার্কই ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে বাকি বাঘগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ এই ক্যানাইন ডিসটেম্পার ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
Exclusive: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি