সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুক্রবার জোড়া বিস্ফোরণে মৃত অন্তত ১০, আহত ৪০। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পাক সংবাদমাধ্যমের। তালিবানিদের প্রতি সহানুভূতিশীল জঙ্গি গোষ্ঠী জামাতুল আহরার হামলার দায় স্বীকার করেছে বলে খবর। এদিন আদালত চত্বরে ফিদায়েঁ হামলা হয়েছে বলে জানিয়েছে পাক পুলিশ।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি আদালতে প্রথম বিস্ফোরণটি ঘটে। ঘণ্টাখানেকের ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে সামান্য দূরে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মর্দান শহরের উদ্ধারকারী দলের মুখ্য আধিকারিক হরিস হাবিব জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের তুলনায় দ্বিতীয় বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল। বিস্ফোরণের পর প্রদেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর