Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

ভগৎ সিংয়ের জন্য সুবিচার চেয়ে মামলা পাক আইনজীবীর

কিন্তু বিপ্লবীর ফাঁসির ৮৬ বছর পর কেন? জানলে চমকে যাবেনই!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৭, ১৪:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৭, ১৪:৪২

options
link
ভগৎ সিংয়ের জন্য সুবিচার চেয়ে মামলা পাক আইনজীবীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভগৎ সিং কি বিচার পাবেন? সেই উত্তর খুঁজতে ময়দানে নেমেছেন এক পাকিস্তানি আইনজীবী। ফাঁসির ছিয়াশি বছর পরে ভগৎ সিংকে ‘সুবিচার’ দিতে লাহোর হাইকোর্টে আবেদন করেছেন পাক আইনজীবী ইমতিয়াজ রশিদ কুরেশি।

[রোহিঙ্গা শরণার্থীদের হাহাকারে কান্নায় ভেঙে পড়লেন শেখ হাসিনা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মামলার যাতে দ্রুত বিচার হয় তারও আরজি জানিয়েছেন এই আইনজীবী।এক ব্রিটিশ পুলিশ অফিসারকে হত্যার দায়ে ফাঁসি হয়েছিল ভগৎ সিং-এর। তাঁকেই বেকসুর প্রমাণ করতে আসরে কুরেশি। লাহোরে ভগৎ সিং মেমোরিয়াল নামে একটি সংস্থা চালান তিনি। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের প্রধান বিচারপতিকে মামলার শুনানির জন্য বৃহত্তর সাংবিধানিক বেঞ্চ গঠনের কথা জানিয়েছিল লাহোরের ডিভিশন বেঞ্চ। তবে কোনও লাভ হয়নি। তাই মামলার দ্রুত বিচার চেয়ে ফের আরজি জানিয়েছেন তিনি ।

[কিমের মাথা কেটে আনতে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে সিওল]

আদালতের কাছে কুরেশি তার আরজিতে বলেছেন, অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছেন ভগৎ সিং। লাহোরের সাধারণ মানুষের কাছে, বিশেষত পাঞ্জাবিভাষী পাকিস্তানিদের কাছে তিনি এখনও নায়ক। মহম্মদ আলি জিন্নাহও তাঁর স্মৃতিতে দুবার শ্রদ্ধার্ঘ জানিয়েছেন। কুরেশির মত, এটা দেশের সম্মানের জন্য গুরুত্বপূর্ণ মামলা। ১৯৩১ সালে ২৩ মার্চ মাত্র ২৩ বছর বয়সে শহিদ হয়েছিলেন ভগৎ সিং। পুলিশ অফিসার জন পি স্যান্ডার্সকে হত্যার দায়ে ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুকে ফাঁসির নির্দেশ দিয়েছিল লাহোর আদালত। কুরেশির আশা এই মাসেই মামলার শুনানি হবে লাহোর হাইকোর্টে। সেন্ট্রাল লাহোরের শাদমান চকে ভগৎ সিংয়ের একটি মূর্তি স্থাপনের দাবিও তুলেছেন এই পাক আইনজীবী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.