Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Spain-Morocco Border

রাতের আঁধারে মরক্কো থেকে স্পেনে প্রবেশের চেষ্টা কয়েক হাজার শরণার্থীর! সীমান্তে সংঘর্ষে মৃত ৯

বেশ কিছু ভিডিও সমানে এসেছে। যেখানে দেখা গিয়েছে, একসঙ্গ কয়েক হাজার শরণার্থী বেপরোয়া ভাবে স্পেনে প্রবেশের চেষ্টা করছে।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ২০:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ২০:২২

options
link
রাতের আঁধারে মরক্কো থেকে স্পেনে প্রবেশের চেষ্টা কয়েক হাজার শরণার্থীর! সীমান্তে সংঘর্ষে মৃত ৯ zoom
বৃহস্পতি রাতে মরক্কো থেকে স্পেনে প্রবেশের চেষ্টা শরণার্থীদের। ছবি: সংগৃহীত।
Advertisement

মরক্কো থেকে অবৈধ ভাবে স্পেনে প্রবেশের চেষ্টা কয়েক হাজার শরণার্থীর! ইতিমধ্যেই উত্তর আফ্রিকার মাদ্রিদশাসিত সিউটে শহরে ঢুকে পড়েছে হাজার হাজার আশ্রয় সন্ধানী। পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া বিপজ্জনক এই কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। 

জানা গিয়েছে, রাতের আঁধারে ঝাঁকে ঝাঁকে মানুষ সীমান্তের বেড়াজাল (Spain-Morocco Border) ডিঙিয়ে স্পেন শাসিত সিউটেতে ঢুকে পড়ে। তাদের বাঁধা দেয় সিউটের স্থানীয় প্রশাসন। যদিও পরিস্থিত হাতের বাইরে বুঝে মাদ্রিদের কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সহায়তার জন্য বাহিনী চায় তারা। এরপরেই খবরটি প্রকাশ্যে এসেছে। বেশ কিছু ছবি ও ভিডিও সমানে এসেছে। যেখানে দেখা গিয়েছে, একসঙ্গে কয়েক হাজার শরণার্থী বেপরোয়া ভাবে সীমান্ত ডিঙিয়ে স্পেনে ঢুকছে। বলা বাহুল্য, এই ঘটনায় ইউরোপের শরণার্থী সমস্যা নতুন করে মাথা চাড়া দিল।    

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্পেন সরকার জানিয়েছে, সিউটেয় অতিরিক্ত সশস্ত্র বাহিনী পাঠানো হচ্ছে। পরিস্থতি পরিদর্শনে শুক্রবার সেখানে যাবেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্ডে মারলাস্কা। সিউটির প্রশাসনিক কর্তা ব়্যাচিড স্বিহি জানিয়েছেন, চরম বিশৃঙ্খল অবস্থা। তিনি বলেন, “সুনির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়, তবে হাজার হাজার অভিবাসী সীমান্ত পার হচ্ছে।” যোগ করেন, সীমান্ত ব্যবস্থা “সম্পূর্ণ ভেঙে পড়েছে।” বেসকারি একটি সূত্রে জানাচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে কমপক্ষে সাড়ে তিন হাজার শরণার্থী মরক্কো সীমান্ত পাড় হয়ে স্পেনে ঢুকে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মরক্কো থেকে আসা একটি বিশাল দল তারাজাল সমুদ্রসৈকতের ‘ব্রেকওয়াটার’ (ঢেউ-প্রতিরোধক বাঁধ) পেরিয়ে স্থানীয় সড়কগুলোর দিকে হেঁটে আসছে। এদের মধ্যে বেশিরভাগ তরুণ হলেও নারী, শিশু-সহ বহু পরিবার রয়েছে। মরোক্কোর মানবাধিকার কর্মী আশরাফ মাইমুনির বক্তব্য, ‘নজিরবিহীন পরিস্থিতি’। এদিকে জানা গিয়েছে, বিপজ্জনক ভাবে সীমান্ত ডিঙোনোর সময় হুড়োহুড়িতেই মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতদেহগুলিকে সমুদ্রের জলে ভাসতে দেখা গিয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.