সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দশ আগে ইস্তানবুলে সেনা অভ্যুত্থানের ঘটনায় ঝড় উঠেছিল সারা পৃথিবীতে৷ মানববন্ধনে সে অভ্যুত্থান ঠেকিয়েছে জনতা৷ তবে এবার আবার খবরের শিরোনামে তুরস্ক৷ অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় ধরা পড়া বন্দিদের যেভাবে চাবকে, ধর্ষণ করে সবক শেখাচ্ছে তুরস্ক, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দুনিয়া জুড়েই৷
‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ নামে এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই দাবি তুলেছে৷ সংস্থাটির দাবি, বিদ্রোহী সন্দেহে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের উপর চলছে অমানবিক অত্যাচার৷ এই মুহূর্তে সেনা-সহ কয়েক হাজার মানুষ রাষ্ট্রের হাতে বন্দি৷ তাঁদের জিজ্ঞাসাবাদ ইত্যাদির সময়সীমা চারদিন থেকে বাড়িয়ে তিরিশ দিন করা হয়েছে৷ ফলে জেল হেফাজতেই থাকতে হবে বন্দিদের৷ এমনটাই নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান৷ আর এই পর্বেই অত্যাচার চলছে বলে দাবি ওই সংস্থার৷ এমনকী বন্দি মহিলাদের ধর্ষণও করা হচ্ছে নির্বিচারে৷
বন্দিদের যে মৃত্যুদণ্ড হতে পারে, এ ব্যাপারে অনেকেই নিশ্চিত৷ তবে এই অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে মানবাধিকার সংগঠনটি৷ সংগঠনের ইউরোপিয়ান ডিরেক্টর জন ডালহৌসিন এক বিবৃতিতে জানিয়েছেন, তুরস্কের উচিত এই অমানবিক ঘটনা বন্ধ করা৷
সর্বশেষ খবর
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?
-
‘যে খেলবে, তার উন্নতি হবে’, কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদির মুখে ‘ফ্রেন্ডস’ বার্তা
-
রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের বদলে গরম জল! সত্যিই কি কাজ করে এই ঘরোয়া টোটকা?
-
গসিপের দাম ৩০০ টাকা! পরনিন্দা-পরচর্চা থেকে আয় করেই জোড়া বাড়ির মালকিন বৃদ্ধা