Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে ধর্ষণ অভিনেত্রীকে

একই কায়দায় পরপর ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসায় ছড়াল চাঞ্চল্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ১৩:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ১৩:৩৪

options
link
জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে ধর্ষণ অভিনেত্রীকে zoom

সুকুমার সরকার, ঢাকা: বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই ফের উত্তাল বাংলাদেশের রাজধানী ঢাকা। বনানীতে জন্মদিনের নিমন্ত্রণে  ডেকে নিয়ে এক অভিনেত্রী ধর্ষণের অভিয়োগ উঠল এবার। বুধবার ওই তরুণী বনানী থানায় বাহাউদ্দিন ইভান নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বাহাউদ্দিন সপরিবারে বনানীর ন্যাম ভিলেজের একটি অ্যাপার্টমেন্টে থাকেন। তাঁর বাবা ব্যবসায়ী। মঙ্গলবার রাতে বাহাউদ্দিন তাঁর জন্মদিনের কথা বলে অভিনেত্রীকে (২১) বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয বলে অভিযোগ অভিনেত্রীর। তিনি জানান, সে সময় বাসায় বাহাউদ্দিন ছাড়া কেউ ছিলেন না। রাত সাড়ে তিনটে নাগাদ বাহাউদ্দিন তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এরপরই তরুণী বনানী থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার সকালে তিনি বাহাউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাও  রুজু করেছেন। বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তরুণীর শারীরিক পরীক্ষা হয়। তবে অভিযুক্ত বাহাউদ্দিন ইভান এখনো গ্রেপ্তার হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অছিলায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক সোনা দোকানের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, শাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম-সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই প্রায় একই কায়দায় ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসায় ছড়াল চাঞ্চল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.