সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন অনেকটা রোদ-বৃষ্টির খেলা! কখনও মুখে দেখা মিলছে খিলখিল হাসির৷ আবার কখনও ফুঁপিয়ে-ফুঁপিয়ে কান্না৷ মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে খুদেটির মুখের মানচিত্র৷ বাবা-মায়ের আদর খাওয়ার জন্য একসময় ভীষণভাবে আঁকুপাঁকু করছে সে৷ নরম আঙুলের স্পর্শে অনাবিল আনন্দে ভেসে যাচ্ছেন খুদের সবচেয়ে কাছের মানুষজন৷ কিন্তু যখনই বাবা-মায়ের ঠোঁট একে-অপরকে ভিজিয়ে দিচ্ছে, তখনই বেজায় মুখ ভার মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ছোট্টটির৷
খুদের নাম এলা৷ থাকে মার্কিন মুলুকের মেরিল্যান্ডের একটি ফ্ল্যাটে৷ বাবা-মায়ের ‘চুম্বন’ দেখে হাসি-হাসি মুখের জায়গায় পুরো ভিন্ন চেহারা তার৷ নিমেষের মধ্যে কেঁদে ফেলছে সে৷ আসলে বাবা-মায়ের চুমু খাওয়া যে একদমই না-পসন্দ তার৷ হয়তো মনের মধ্যে তার প্রশ্ন ঘুরছে, ‘কেন বাবা-মা নিজেরা চুমু খাবে? আমাকেই তো দু’জনের তা করার কথা৷ এ ভারী অন্যায়৷ এ সব একদম মেনে নেব না৷”
তবে ছোট্টটিকে আদর করলেই আবার সেই হাসি মুখ৷ মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার৷ ব্যস, তখন সে একেবারে দারুণে মেজাজে৷ এলার মা, ক্রিসি হান্নেকেন এ মাসের শুরুতেই সন্তানের হাসি-কান্নার দুষ্টুমির ভিডিও তোলেন৷ আর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই রীতিমতো সেলিব্রিটি হয়েছে গিয়েছে খুদে এলা৷ অল্পদিনেই ‘ভাইরাল’ ওই ভিডিওটি৷ এর মধ্যেই ১৪ মিলিয়ন বার ভিডিওটি দেখা হয়েছে৷ ভিডিও দেখে ‘কমেন্ট’ পড়েছে লক্ষাধিক৷ ফেসবুকে ‘শেয়ার’ হয়েছে প্রায় দেড় লক্ষের বেশি৷ ভিডিওটিতে দেখা গিয়েছে, মায়ের কোলে দিব্যি হাসছে সে৷ সামনেই এলার বাবা ম্যাট৷ তুলতুলে হাত কখনও বাবার মুখে দিচ্ছে৷ কখনও আমন্ত্রণ জানাচ্ছে তাকে আদর করার জন্যে৷ কিন্তু বাবা-মা তা না করে হঠাৎ করে নিজেরা চুমু খেতেই বড্ড রাগ এলার৷ কেঁদেই ফেলল সে৷
তারপর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা৷ বাবা-মা আদর করতেই মুখে হাসি৷ চোখ একবারে জ্বলজ্বল করছে৷ তখন সে বড্ড শান্ত৷
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের সঙ্গে রগরগে যৌনতা! কিয়ারাকে কটাক্ষ করতেই মুখ খুললেন স্বামী সিদ্ধার্থ
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া
-
অ্যালগরিদমে বদল চাই, ‘রোডম্যাপ’ জমা দেওয়ারও নির্দেশ, মেটায় লাগাম টানতে কড়া কেন্দ্র!