সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, সিংহহৃদয়। কিন্তু হৃদয়ের কথা যদি বলা হয়, তাহলে হাতিও কম যায় না। তেমনই একটি ছবি ধরা পড়েছে দক্ষিণ কোরিয়া সোলের চিড়িয়াখানায়। সম্প্রতি সেখানে খেলা করতে গিয়ে একটি পুকুরে পড়ে যায় হস্তিশাবক। সঙ্গে সঙ্গে ওই হস্তিশাবকটিকে উদ্ধারে ব্যস্ত হয়ে পড়ে দুটি প্রাপ্তবয়ষ্ক হাতি। গোটা ঘটনাটি ধরা পড়েছে চিড়িয়াখানার সিসিটিভি ক্যামেরায়।
[জানেন, সপ্তাহে কতবার খান এই দম্পতি?]
দক্ষিণ কোরিয়ার সোলের অন্যতম বড় চিড়িয়াখানা গ্র্যান্ড পার্ক জু। চিড়িয়াখানায় হাতির জন্য নির্দিষ্ট জায়গায় রয়েছে একটি পুকুর। সম্প্রতি খেলা করার সময়, দুর্ঘটনাবশত সেই পুকুরে পড়ে প্রায় তলিয়ে যেতে বসেছিল একটি হস্তিশাবক। পুকুরের কাছে দাঁড়িয়েছিল দুটি প্রাপ্তবয়ষ্ক হাতি। ঘটনাটি নজরে আসতেই পুকুরে নেমে পড়ে তারা। হস্তিশাবকটি উদ্ধার করে পুকুরে তোলপাড় শুরু করে হাতি দুটি। শেষ পর্যন্ত একসময় হস্তিশাবকটিকে পুকুর থেকে তুলেও আনে তারা। আর এই গোটা ঘটনাটি ধরা পড়েছে চিড়িয়াখানার সিসিটিভি ক্যামেরায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও।
দেখুন ভিডিও:
[OMG! রতিসুখ পেতে এ কী করলেন যুবক?]
সর্বশেষ খবর
-
৩-৬ জুলাই বন্ধ নয় চিংড়িঘাটা ফ্লাইওভার, স্বাভাবিক থাকবে যান চলাচল? কী জানাল কলকাতা পুলিশ
-
চালু হবে বন্ধ ট্রমা কেয়ার, প্রস্তাবিত মেডিক্যাল কলেজ আসানসোলেই? কী জানালেন অগ্নিমিত্রা
-
‘নটোরিয়াস ক্রিমিনাল’ শওকতকে রাস্তায় ঘোরাল পুলিশ, বেজে উঠল ‘শওকত তো মাছ চোর’ গান
-
ভারতে বেড়াতে এসে পরজীবীর কবলে! ব্রিটিশ মহিলার মগজে কিলবিল করছে ফিতাকৃমি
-
কৃষ্ণনগরে কেজি কেজি সোনা উদ্ধার! বিদেশে পাচারের ছক বানচাল পুলিশের, জালে ৭