সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮৫ সালের ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের বিখ্যাত সেই মায়াবি চোখের ‘আফগান গার্ল’ শরবত গুল্লার পরবর্তী গন্তব্য হতে চলেছে ভারত। পাকিস্তান থেকে নির্বাসিত হওয়ার পর সেই মায়াবী চোখের অধিকারিনীর ঠাঁই হতে পারে ভারতে। আফগান সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, চিকিৎসার জন্য শরবত গুল্লাকে ভারতে পাঠানোর অনুরোধ করা হয়ে হয়েছে। জানা গিয়েছে, মারণ রোগ হেপাটাইটিস-সি তে আক্রান্ত শরবত।
যদিও ভারত সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য এখনও কোনওরকম আশ্বাস দেওয়া হয়নি। তার চিকিৎসা সংক্রান্ত অনুরোধের কাগজপত্রও এখনও প্রশাসনের কাছে আসেনি বলে সূত্রের খবর। গত ২৬ অক্টোবর জাল পরিচয়পত্র রাখার দায়ে শরবতকে পাকিস্তানের পেশোয়ার থেকে গ্রেফতার করে সে দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নকল পাকিস্তানি পরিচয়পত্র রাখার দায়ে পাকিস্তান কর্তৃপক্ষ শরবত গুলাকে তার মাতৃভূমি, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ফেরত পাঠায়।
সর্বশেষ খবর
-
সুযোগের অপেক্ষায় ‘মগুজে নকশাল’রা! দেশে চলছে ছায়াযুদ্ধ, স্বাধীনতা দিবসে সতর্ক করলেন মোদি
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির