সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানে (Pakistan) চিনা (China) ইঞ্জিনিয়ারদের কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তারক্ষীরা। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। বাকিরা আহত অবস্থায় পলাতক হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন দুই নিরাপত্তারক্ষী। ঘটনার দায় স্বীকার করেছে বালুচ জঙ্গি সংগঠন।
রবিবার গোয়াদরে ফকর ব্রিজের উপর সকাল সাড়ে ৯টা নাগাদ চিনা ইঞ্জিনিয়ারদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ওই ইঞ্জিনিয়াররা একটি চিনা নির্মাণ সংস্থার কর্মী বলে জানা গিয়েছে। ব্রিজের উপর বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর পর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কনভয়ের নিরাপত্তারক্ষীরা পালটা গুলি ছোড়ে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, প্রায় ঘণ্টা দুয়েক সংঘর্ষ চলে নিরাপত্তারক্ষী এবং জঙ্গিদের মধ্যে।
[আরও পড়ুন: ‘কুকুরের জীবন চাইনি’, বলছেন সারমেয় হয়ে ওঠা যুবক!]
সর্বশেষ খবর
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!